শুক্রবার পুতিন-মোদি বৈঠক, এজেন্ডায় যা থাকবে

আন্তর্জাতিক ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২২, ১৮:২৬আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৮:২৬

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী শুক্রবার উজবেকিস্তানে বৈঠকে মিলিত হবেন। রুশ প্রেসিডেন্টের কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। ক্রেমলিন জানিয়েছে, দুই নেতার বৈঠকে এজেন্ডা হিসেবে থাকবে বাণিজ্য ও ভারতীয় বাজারে রাশিয়ার সারের সম্পৃক্তি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

উজবেকিস্তানে অনুষ্ঠিতব্য সাংহাই কোঅপারশেন অর্গানাইজেশন (এসসিও)-এর সম্মেলনে পার্শ্ববৈঠক হিসেবে পুতিন ও মোদি বৈঠক করবেন।

পুতিন-মোদি বৈঠকের বিষয়ে ক্রেমলিন বলেছে, ভারতীয় বাজারে রাশিয়ার সারের সম্পৃক্তি এবং দ্বিপক্ষীয় খাদ্য সরবরাহ নিয়ে আলোচনার পরিকল্পনা রয়েছে।

দুইনেতা কৌশলগত স্থিতিশীলতা, এশীয় প্রশান্ত অঞ্চলের পরিস্থিতি এবং জাতিসংঘ ও জি-২০ এর আওতায় দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও পুতিনের সঙ্গে মোদির বৈঠকের বিষয়টি নিশ্চিত করেনি।

রুশ তেল না কিনতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের চাপ রয়েছে ভারতের ওপর। তবু ভারত রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কিনে যাচ্ছে। ভারত এর পক্ষে যুক্তি হিসেবে বলছে, এর চেয়ে কম দামে তেল তারা কোথাও পাচ্ছে না। বেশি দামে তেল কেনা তাদের পক্ষে সম্ভব না।

/এএ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম