মিয়ানমারের ২০ হাজার সেনা হত্যার দাবি জান্তা বিরোধীদের

আন্তর্জাতিক ডেস্ক
০১ ডিসেম্বর ২০২২, ১৬:১১আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ১৬:২৩

মিয়ানমারের ক্ষমতা দখলকারী সামরিক সরকারের বিরুদ্ধে লড়াইয়ে অন্তত ২ হাজার প্রতিরোধ যোদ্ধা নিহত হয়েছেন। একই সময়ে নিহত হয়েছেন ২০ হাজার সেনা। বৃহস্পতিবারে এক সাক্ষাৎকারে জাতীয় ঐক্য সরকারের (এনইউজি) ভারপ্রাপ্ত সভাপতি ডুয়া লাশি লা এই দাবি করেন। পাশাপাশি মিত্রদের সামরিক সহায়তার আহ্বান জানিয়েছেন তিনি।

ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি এবং অন্যান্য প্রশাসনের সমন্বয়ে গঠিত জাতীয় ঐক্য সরকারের (এনইউজি) ভারপ্রাপ্ত সভাপতি ডুয়া লাশি লা মিয়ানমারের অজ্ঞাত স্থান থেকে রয়টার্স নেক্সট সম্মেলনে কথা বলেন।

তিনি বলেন, ‘আমি কখন আমার জীবন হারাবো জানি না। সৃষ্টিকর্তার ইচ্ছার উপর নির্ভর করছে। দেশের জন্য যেকোনও কিছু ত্যাগ করতে প্রতিশ্রুতিবদ্ধ আমি।

২০২১ সালের ফেব্রুয়ারি থেকে অং সান সু চি’র সরকারকে জোরপূর্বক উৎখাত করে সামরিক বাহিনী। এরপর থেকে দেশটির ক্ষমতা তাদের হাতে। সেই সময় থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে চরম অস্থিরতা বিরাজ করছে। সামরিক সরকারকে ক্ষমতা ছাড়তে দেশজুড়ে চলমান বিক্ষোভে দমনে সর্ব শক্তি প্রয়োগ করছে জান্তা।

ডুয়া লাশি লা আরও দাবি করেন, প্রতিরোধ যোদ্ধারা প্রায় ২০ হাজার সেনাকে হত্যা করেছে। তবে রয়টার্স স্বাধীনভাবে এই সংখ্যা নিশ্চিত করতে পারেনি।

সূত্র: রয়টার্স

/এলকে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম