শতাধিক নাবিক নিয়ে থাইল্যান্ডের নৌ বাহিনীর জাহাজডুবি

আন্তর্জাতিক ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২২, ১২:০৪ আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ১২:১৪

থাইল্যান্ড উপসাগরে দেশটির একটি নৌ-বাহিনীর জাহাজ ডুবে গেছে। ঘটনাস্থল থেকে সোমবার (১৯ ডিসেম্বর) হেলিকপ্টারের মাধ্যমে ৭৫ জন নাবিককে উদ্ধার করা গেলেও এখনও ৩১ জন নিখোঁজ।

মার্কিন সংবাদমাধ্যম এপি’র প্রতিবেদনে জানা গেছে, রবিবার সন্ধ্যায় ঝড়ো বাতাসে ‘এইচটিএমএস সুখোথাই’ রণতরীর বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। খবর পাওয়া মাত্র থাই রয়েল নেভি তিনটি ফ্রিগেট ও দুটি হেলিকপ্টার পাঠিয়েছে। মেশিনের সাহায্যে জাহাজটিকে তোলার চেষ্টা করলেও সম্ভব হয়নি। বিবিসি জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। জাহাজটিতে ১০৬ জন ছিল বলে জানা গেছে।

সাগরে টহল দেওয়ার সময় জাহাজটি ঝড়ের কবলে পড়ে। ডুবে যাওয়ার প্রাথমিক কারণ হিসেবে কর্মকর্তারা বলছেন, ঝড়ের কারণে জাহাজে পানি ঢুকে। পুরো জাহজ দ্রুত প্লাবিত হওয়ায় পাওয়ার রুমে শর্ট সার্কিট সৃষ্টি হয়। একপর্যায়ে ডুবে যায়। বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে থাই নৌ বাহিনী।

/এলকে/
সম্পর্কিত
চীনের শেয়ারবাজারে ২০ শতাংশ ধস, নেপথ্যে ৩ কারণ
চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
লোহিত সাগরে ১৪ ভারতীয়বাহী ইয়টে সৌদি হামলা, দাবি হুথিদের
সর্বশেষ খবর
খুনিরা বেপরোয়া, এত  অস্ত্র আসে কোথা থেকে?
খুনিরা বেপরোয়া, এত  অস্ত্র আসে কোথা থেকে?
ক্রিকেটে প্রযুক্তির নতুন অধ্যায়, ডিআরএসে যুক্ত হলো ‘সনিক’
ক্রিকেটে প্রযুক্তির নতুন অধ্যায়, ডিআরএসে যুক্ত হলো ‘সনিক’
পরিচয় বদলে দেওয়া ভয়ংকর এক সত্তা, পর্দায় আসছে ‘ক্লেফেইস’
পরিচয় বদলে দেওয়া ভয়ংকর এক সত্তা, পর্দায় আসছে ‘ক্লেফেইস’
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট-কমেন্টেই কি শেষ সব সুনাম?
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট-কমেন্টেই কি শেষ সব সুনাম?
সর্বাধিক পঠিত
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০