৩ হাজার বছরের পুরনো তলোয়ার মিললো কবরে, এখনও ‘চকচকে’

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুন ২০২৩, ০১:০০আপডেট : ১৮ জুন ২০২৩, ০১:০০

প্রায় ৩ হাজার বছরের পুরনো তলোয়ারের সন্ধান মিলেছে জার্মানির একটি কবরে। ব্রোঞ্জের তলোয়ারটির এখনও অক্ষত এবং চকচকে। দেখে যে কারও মনে হতে পারে, কেউ সংরক্ষণ করে রেখেছে এটি! এ ঘটনায় বিষ্ময় প্রকাশ করেছে প্রত্নতত্ত্ববিদরা। 

জার্মানির দক্ষিণের শহর নর্ডলিঙ্গেনের একটি কবরে পাওয়া যায় চতুর্দশ শতকের চকচকে এই তলোয়ার। রাজ্যের স্মৃতিস্তম্ভ সুরক্ষা কার্যালয় (বিএলএফডি) জানিয়েছে, ‘এটি এখনও চকচক করছে।’

তলোয়ারের ধারালো অংশটি অষ্টভুজাকৃতির। হাতলে রয়েছে কারুকাজ। ৩ হাজার বছরের পুরোনো সেই তলোয়ারের হাতল। ছবি: আরকাওলোজিয়ে ব্যুরো ডক্টর উইডিচ

অষ্টভূজাকৃতির কারণে এমন তলোয়ার তৈরি করা জটিল বলে জানিয়েছে বিএলএফডি। শুধু প্রদর্শনের জন্যই নয় বরং সত্যিকারের অস্ত্র হিসেবে এটি ব্যবহার হতো বলে ধারণা করেছেন প্রত্নতাত্ত্বিকেরা।

ওই কবরে একজন নারী, পুরুষ এবং এক বালকের হাঁড় পাওয়া যায়। ছিল ব্রোঞ্জের আরও বেশ কিছু সরঞ্জাম।

পুরনো কবরটিতে থাকা এই তিনজনের মধ্যে কোনও সম্পর্ক ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এমনকি তলোয়ারটি কার ছিল, সে প্রশ্নেরও মেলেনি কোনও উত্তর। সূত্র: বিবিসি

/এটি/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম