চীন-ভিয়েতনামে টাইফুন তালিমের তাণ্ডব, শত শত ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুলাই ২০২৩, ১০:৩৫আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১৬:২৬

দক্ষিণ চীন ও ভিয়েতনামের স্থলভাগে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘তালিম’। ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টিপাতে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। শত শত ফ্লাইট ও ট্রেনের শিডিউল বাতিল করেছে কর্তৃপক্ষ। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে ঝুঁকিপূর্ণ এলাকার লাখ লাখ মানুষকে।

চীনের আবহাওয়া বিভাগের প্রশাসন জানিয়েছে, এ বছরের চতুর্থ টাইফুন তালিম সোমবার স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটে গুয়াংডং প্রদেশের উপকূলে আঘাত হানে। তখন বাতাসের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ১৩৬ দশমিক ৮ কিলোমিটার।

গুয়াংডং থেকে চীনের হাইনান প্রদেশে পর্যন্ত ঝড়-বৃষ্টি দেখা দিয়েছে। সোমবার বিকাল ৫টা পর্যন্ত গুয়াংডং থেকে ২ লাখ ৩০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয় নিরাপদ আশ্রয়ে। এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া।

ঝড় মোকাবিলায় দুর্যোগ কবলিত এলাকায় উদ্ধারকাজে নামানো হয়েছে হেলিকপ্টার ও নৌযান। চীনা কর্তৃপক্ষ বলছে, টাইফুনটি মঙ্গলবার সকালের দিকে গতি হারাতে পারে। পরদিন বুধবার ‘উত্তর ভিয়েতনামের দিকে এগোনের সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।’

এদিকে সোমবার ভিয়েতনাম কর্তৃপক্ষ জানিয়েছিল, কোয়াং নিন ও হাই ফং প্রদেশের ৩০ হাজার লোককে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। ভিয়েতনামের এই দুই জায়গায় তাণ্ডব চালানোর পূর্বাভাস ছিল।

টাইফুন তালিমের কারণে এখনও চীন ও ভিয়েতনামে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র: আল জাজিরা

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ডিগ্রিহীনদের তুলনায় পিছিয়ে বিশ্ববিদ্যালয় স্নাতকরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
অন্ধকার দোকানের মিষ্টিতেই লুকিয়ে আছে শহরের পরিচয়
সর্বশেষ খবর
সার আছে, সংকট ব্যবস্থাপনায়: সংসদে সরকার ও বিরোধীদলের পাল্টাপাল্টি বক্তব্য
সার আছে, সংকট ব্যবস্থাপনায়: সংসদে সরকার ও বিরোধীদলের পাল্টাপাল্টি বক্তব্য
সংসদে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) আইন, ২০২৬’ পাস
সংসদে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) আইন, ২০২৬’ পাস
যুক্তরাষ্ট্রে ডিগ্রিহীনদের তুলনায় পিছিয়ে বিশ্ববিদ্যালয় স্নাতকরা
যুক্তরাষ্ট্রে ডিগ্রিহীনদের তুলনায় পিছিয়ে বিশ্ববিদ্যালয় স্নাতকরা
সংসদে এমপিদের বলার অধিকার রক্ষা করা জরুরি: ডা. শফিকুর রহমান
সংসদে এমপিদের বলার অধিকার রক্ষা করা জরুরি: ডা. শফিকুর রহমান
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব