ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত রয়টার্স সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্ক
১৪ অক্টোবর ২০২৩, ১৬:২০আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১৭:৪৬

ক্ষেপণাস্ত্রের আঘাতে দক্ষিণ লেবাননে রয়টার্সের একজন সাংবাদিক নিহত হয়েছেন। শুক্রবার (১৩ অক্টোবর) ওই হামলায় আরও ছয়জন সাংবাদিক আহত হন। এ ঘটনায় রয়টার্স ইসরায়েলকে সরাসরি দায়ী করেনি। তারা বলেছে, ইসরায়েলের দিক থেকে আসা মিসাইলের আঘাতে নিহত হয়েছেন তিনি। তবে নিহতের মা'র অভিযোগ, ইসরায়েলের হামলাই নিহত হয়েছেন তার ছেলে। 

রয়টার্স দুঃখ প্রকাশ করে বিবৃতিতে আরও বলেছে, আমাদের সাংবাদিক ইসাম আবদুল্লাহ নিহত হয়েছেন। তার কাজের সময় ক্যামেরাটি পাহাড়ের দিকে তাক করা ছিল। বিকট বিস্ফোরণে ক্যামেরাটি কেঁপে উঠেছিল। আর চারদিকে ধোঁয়া ঘিরে ফেলেছিল। এই ঘটনায় আহত হয়েছেন রয়টার্সের আরও দুই সাংবাদিক থায়ের আল-সুদানী ও মাহের নাজেহ।

ঘটনাস্থলে আল জাজিরা ও বার্তা সংস্থা এএফপির সাংবাদিকসহ বেশ কয়েকজন সাংবাদিক ছিলেন। তারা ইসরায়েল সীমান্তের কাছাকাছি আলমা আল-শাবে কাজ করছিল। সেখানে আল জাজিরার দুইজন সাংবাদিকও আহত হয়েছেন। এর নিন্দা জানিয়েছে আল জাজিরা।

কিন্তু ইসরায়েলের জাতিসংঘের দূত গিলাদ এরদান বলেছেন, আমরা কখনোই সাংবাদিককে আঘাত বা হত্যা করতে চাই না। এর সঠিক তদন্ত করা হবে।

এ ঘটনার প্রতিক্রিয়ায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, চলমান ফিলিস্তিন–ইসরায়েল সংঘাত লেবাবনেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

সংঘাতের আজ অষ্টম দিনে ইসরায়েলে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০০। অপর দিকে ফিলিস্তিনির অন্তত ১ হাজার ৯০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ হাজার ৩৮৮ জন।

/এসএইচএম/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ