নওয়াজের দলের সঙ্গে জোট গঠনে নীতিগতভাবে রাজি এমকিউএম-পি: মরিয়ম

আন্তর্জাতিক ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫২আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫২

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন)-এর তথ্য সচিব মরিয়ম আওরঙ্গজেব বলেছেন, জাতি ও দেশের স্বার্থে রাজনৈতিক সহযোগিতার মৌলিক পয়েন্টগুলোতে একমত হয়েছে পিএমএলএন ও মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি)। রবিবার (১১ ফেব্রুয়ারি) তিনি এই মন্তব্য করেছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।

মরিয়ম আওরঙ্গজেব বলেছেন, পিএমএলএন সুপ্রিমো নওয়াজ শরিফ ও এমকিউএম নেতার মধ্যে নীতিগত সমঝোতা হয়েছে। তারা দেশ ও জাতির স্বার্থে এক সঙ্গে কাজ করতে অঙ্গীকার করেছেন।

পিএমএল-এন প্রেসিডেন্ট শাহবাজ শরিফের আমন্ত্রণে এমকিউএম-পি দলের প্রতিনিধিরা লাহোরে নওয়াজের বাসভবনে গিয়েছিলেন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দলটির আহ্বায়ক ড. খালিদ মকবুল। সঙ্গে ছিলেন সিন্ধুর গভর্নর কামরান খান তেসোরি, ড. ফারুক সাত্তার ও মুস্তাফা কামাল।

পিএমএলএন-এর প্রতিনিধি দলে ছিলেন শাহবাজ শরিফ, মরিয়ম নওয়াজ, ইশাক দার, আহসান ইকবাল, রানা সানাউল্লাহ, আয়াজ সাদিক, খাজা সাদ রফিক, মরিয়ম আওরঙ্গেজেব ও রানা মাশহুদ।

বৈঠকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন পিএমএলএন মুখপাত্র মুস্তাফা কামাল।

জিও নিউজের খবরে বলা হয়েছে, দুই দলের নেতাদের মধ্যে ঘণ্টাব্যাপী বৈঠক হয়। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারা কথা বলেন এবং পরামর্শ বিনিময় করেন।

মরিয়ম আওরঙ্গজেব বলেছেন, রাজনৈতিক নেতারা সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং এ পর্যন্ত হওয়া যোগাযোগের বিষয়ে একে অপরকে আশ্বস্ত করেছেন।

অপর দিকে দেশটির সংবাদমাধ্যম দ্য নিউজ সূত্রকে উদ্ধৃত করে বলেছে, শাহবাজ শরিফ দলের নেতাদের বলেছেন, সাবেক প্রেসিডেন্ট আসিফ জারদারি তাদের কাছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিকে প্রধানমন্ত্রী করার দাবি জানিয়েছেন। এছাড়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বও চেয়েছে পিপিপি।

এতে আরও বলা হয়েছে, বিলাওয়ালকে প্রধানমন্ত্রী করার শর্তের নওয়াজ শরিফের পিএমএলএন দলের সঙ্গে জোট গঠনে রাজি আছে পিপিপি। 

শাহবাজ দলের নেতাদের বলেছেন, জারদারি প্রস্তাব দিয়েছেন এর বিনিময়ে পাঞ্জাবে সরকার গঠনে পিএমএলএনকে সমর্থন দেবে পিপিপি।

পিএমএলএন-এর সূত্রের বরাতে দ্য নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে ভবিষ্যৎ জোট নিয়ে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বৈঠক করেছেন সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও বিলাওয়ালের সঙ্গে।

দলীয় সূত্র শনিবার জানিয়েছে, কেন্দ্র ও পাঞ্জাবে ভবিষ্যৎ সরকার গঠনে বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করেছেন।

/এএ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের