মালয়েশিয়ায় যেতে এজেন্ট লাগবে না বাংলাদেশি কর্মীদের

আন্তর্জাতিক ডেস্ক
০৮ মার্চ ২০২৪, ২১:৫৫আপডেট : ০৮ মার্চ ২০২৪, ২১:৫৬

মালয়েশিয়া শ্রমিক নিয়োগকারী এজেন্টদের সঙ্গে চুক্তি বাতিল করায় দেশটিতে যেতে বাংলাদেশি কর্মীদের এজেন্ট লাগবে না। শুক্রবার (৮ মার্চ) এ কথা বলেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল। এখন শ্রমিকরা নিজেরাই অনলাইনে ভিসার আবেদন করতে পারবেন। মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয় মেইল এ খবর জানিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এক সংবাদ সম্মেলনে বলেন, শ্রমিকরা সরাসরি অভিবাসন বিভাগের মাইভিসা পোর্টালের মাধ্যমে ই-ভিসার আবেদন করতে পারবেন।

তিনি বলেন, নিয়োগকারীদের আইডি ও ব্যবহারকারীর ম্যানুয়াল দিয়েছে সরকার। এদিকে, বিদেশি শ্রমিকদের নিয়োগের ক্ষেত্রে যে কোটা ব্যবস্থা ছিল সেটি ৩১ মার্চই শেষ হবে।

মালয়েশিয়ার উৎপাদনকারী ফেডারেশন (এফএমএম) ও মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমআইসিসিআই) এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, সরকারের এমন সিদ্ধান্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে হুমকির মুখে ফেলবে।

কিন্তু সাইফুদ্দিন বলেন, যাদের সত্যিকার অর্থে বিদেশি শ্রমিক প্রয়োজন, তারা প্রয়োজনীয় শ্রমিক আনতে পারবে। এতে অভিবাসী শ্রমিকদের শোষণ ও দুর্দশা কমে যাবে।

/এসএইচএম/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী