তাইওয়ানের সাবেক প্রেসিডেন্টের সঙ্গে শি জিনপিংয়ের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
১০ এপ্রিল ২০২৪, ১৭:৩১আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ১৮:১৪

তাইওয়ানের সাবেক প্রেসিডেন্ট মা ইং-জিউর সঙ্গে বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার (১০ এপ্রিল) বেইজিংয়ে তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দুই নেতার এটি দ্বিতীয় বৈঠক। এমন সময় তারা এই বৈঠকে বসলেন যখন তাইপে ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

চীনা সংবাদমাধ্যমে উভয়ের বৈঠকের বিশদ জানানো হয়নি। শুধু বলা হয়েছে, তারা দুজন বৈঠক করেছেন।

১৯৪৯ সালে গৃহযুদ্ধে মাও জে দংয়ের কমিউনিস্ট পার্টির কাছে হারের পর পরাজিত চীন সরকার তাইওয়ানে আশ্রয় নেয়। এরপর থেকে কোনও ক্ষমতাসীন তাইওয়ানি নেতা চীন সফর করেননি।

২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত তাইওয়ানের প্রেসিডেন্ট ছিলেন মা। গত বছর তিনি প্রথম সাবেক তাইওয়ানি নেতা হিসেবে চীন সফর করেছিলেন। এবার তিনি দেশটিতে দ্বিতীয় সফরে রয়েছেন। সফরে তিনি শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন বলে আগে থেকেই ধারণা করা হচ্ছিল।

২০১৫ সালের শেষ দিকে সিঙ্গাপুরে শি জিনপিংয়ের সঙ্গে প্রথমবার বৈঠক করেছিলেন মা। বর্তমান প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন নির্বাচনে জয়ী হওয়ার কয়েক দিন আগে ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

মা এখনও তাইওয়ানের প্রধান বিরোধী দল কওমিনটাং পার্টির সিনিয়র সদস্য। জানুয়ারিতে টানা তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে হেরেছে দলটি। তবে দলে তার কোনও আনুষ্ঠানিক পদ নেই।

কওমিনটাং পার্টি চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও সংলাপের সমর্থক। কিন্তু বেইজিংপন্থি হওয়ার অভিযোগ দৃঢ়ভাব প্রত্যাখ্যান করে দলটি।

তাইওয়ানকে নিজস্ব ভূখণ্ড বলে মনে করে চীন। তবে বরাবরের মতো চীনের এমন দাবি প্রত্যাখ্যান করে আসছে দ্বীপরাষ্ট্র তাইওয়ান।

 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি