ফেব্রুয়ারি থেকে মালয়েশিয়ার শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক
১৯ অক্টোবর ২০২৪, ১৮:২১আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ১৮:৩৪

২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে মালয়েশিয়ায় শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি কার্যকর হবে। শুক্রবার (১৮ অক্টোবর) এই তথ্য জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দেশটির সংবাদমাধ্যম দ্য স্টার এই খবর জানিয়েছে।

শুক্রবার দেওয়ান রাকায়াতে ২০২৫ সালের জন্য মালয়েশিয়ার বাজেট প্রকাশ করেন আনোয়ার ইব্রাহিম। এ সময় তিনি জানান, ১ ফেব্রুয়ারি থেকে দেশটিতে ন্যূনতম মজুরি বৃদ্ধি কার্যকর হবে।

দেশটিতে বর্তমানে ন্যূনতম মজুরি ১ হাজার ৫০০ রিঙ্গিত। আগামী বছর থেকে ২০০ রিঙ্গিত বৃদ্ধির পর তা হবে ১৭০০ রিঙ্গিত।

বাজেট পেশের সময় প্রধানমন্ত্রী আরও বলেন, পাঁচজনের কম শ্রমিক  আছে এমন নিয়োগকর্তাদের ২০২৫ সালের ১ আগস্ট পর্যন্ত ৬ মাসের  বাড়তি সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে তারা শ্রমিকদের পূর্ব নির্ধারিত বেতন দিতে পারবেন।

এসময় তিনি আরও বলেন, শিল্প ও উৎপাদন প্রযুক্তিবিদদের (২ হাজার ২৯০ রিঙ্গিত), মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (৩ হাজার ৩৮০ রিঙ্গিত) এবং পেশাদার সৃজনশীল বিষয়বস্তু ডিজাইনারদের (২ হাজার ৯৮৫ রিঙ্গিত) প্রারম্ভিক বেতনের জন্য একটি নির্দেশিকাও প্রকাশ করবে মানবসম্পদ মন্ত্রণালয়।

/এএকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি