পাকিস্তানে সামরিক আদালতে ৬০ বেসামরিকের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৯আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৯

পাকিস্তানের সামরিক আদালত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারের পর সামরিক স্থাপনায় হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬০ জন বেসামরিক ব্যক্তিকে ২ থেকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা এ তথ্য জানিয়েছে।

সাজাপ্রাপ্তদের মধ্যে খানের এক আত্মীয় এবং দুজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা রয়েছেন। এর কয়েকদিন আগে একই অভিযোগে আরও ২৫ জনকে দণ্ড দেওয়া হয়।

২০২৩ সালের মে মাসে ইমরান খানের গ্রেফতারের পর পাকিস্তানজুড়ে সহিংস প্রতিবাদ শুরু হয়। তার সমর্থকরা দেশটির প্রভাবশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে নজিরবিহীন আক্রমণ চালায় এবং সামরিক স্থাপনাগুলোতে ভাঙচুর করে।

সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা এক বিবৃতিতে বলা হয়েছে, জাতি, সরকার ও সশস্ত্র বাহিনী ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রের অবিচ্ছেদ্য শাসন বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

এই দণ্ডাদেশগুলো ইমরান খানের সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। তাদের শঙ্কা সামরিক আদালতগুলো খানের বিরুদ্ধে মামলা পরিচালনায় বড় ভূমিকা রাখতে পারে।

আন্তর্জাতিক মহলও এই দণ্ডাদেশের সমালোচনা করেছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা এই সাজাপ্রাপ্তদের বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন। যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতর বলেছে, সামরিক আদালতে বেসামরিক ব্যক্তিদের বিচার স্বচ্ছতার অভাব, স্বাধীন পর্যালোচনা এবং ন্যায়বিচারের অধিকার ক্ষুণ্ন করে।

ইউরোপীয় ইউনিয়ন এ বিষয়ে আরও কড়া সমালোচনা করে জানিয়েছে, এই সাজাগুলো আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির অধীনে পাকিস্তানের গ্রহণ করা দায়বদ্ধতার সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

বুধবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের তথ্যমন্ত্রী জানান, সামরিক আদালতের রায়গুলো ন্যায়বিচারের অধিকার লঙ্ঘন করে না। দণ্ডপ্রাপ্তরা আইনজীবী নিয়োগ, পরিবারের সঙ্গে যোগাযোগ এবং সামরিক আদালত ও বেসামরিক উচ্চ আদালতে দুবার আপিল করার সুযোগ পান।

ইমরান খানের সমর্থকেরা অভিযোগ অস্বীকার করেছেন। খান নিজে দাবি করেছেন, তার বিরুদ্ধে আনা মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

সামরিক বাহিনী এবং সরকার উভয়ই খানের প্রতি কোনও ধরনের অবিচার করা হয়নি বলে দাবি করেছে।

সূত্র: রয়টার্স

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী