ইরানে অস্ত্র পাঠানোর চীনের পরিকল্পনার মার্কিন অভিযোগ প্রত্যাখ্যান বেইজিংয়ের

আন্তর্জাতিক ডেস্ক
১৩ এপ্রিল ২০২৬, ২০:৩২আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ২০:৩২

ইরানে অস্ত্র পাঠানোর পরিকল্পনা করছে চীন, যুক্তরাষ্ট্রের এমন অভিযোগের প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাখ্যান করেছে বেইজিং। সোমবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন বলেন, ভিত্তিহীন অপপ্রচার বা উদ্দেশ্যপ্রণোদিত যেকোনও প্রচেষ্টার বিরোধিতা করে তার দেশ।

সংবাদ সম্মেলনে তিনি জানান, সামরিক পণ্যের রফতানির ক্ষেত্রে চীন বরাবরই সতর্ক ও দায়িত্বশীল নীতি অনুসরণ করে আসছে। অভ্যন্তরীণ আইন, বিধিবিধান এবং আন্তর্জাতিক দায়বদ্ধতার সঙ্গে সামঞ্জস্য রেখে এসব রফতানি কঠোরভাবে মানা হয়।

ইরানে কথিত সামরিক রফতানির অভিযোগে ৫০ শতাংশ শুল্ক বাড়ানোর হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে মুখপাত্র সতর্ক করে বলেন, শুল্ক যুদ্ধে কেউই জয়ী হবে না।

চীন এ ধরনের অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিয়ে পারস্পরিক শ্রদ্ধা ও সংলাপের মাধ্যমে বিরোধ মেটানোর ওপর জোর দিয়েছে।

সূত্র: সিএমজি

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের