গোপনে চীনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঘুরলো পৃথিবীর কক্ষপথ

বিদেশ ডেস্ক
১৭ অক্টোবর ২০২১, ১৬:৫৬আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১৭:০৪

মহাকাশে আঘাত হানতে পারে এমন পারমাণবিক বোমা বহনে সক্ষম হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে চীন। চলতি বছরের আগস্টে গোপনে অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্রটি পৃথিবীর কক্ষপথ ভ্রমণ করে। শনিবার একাধিক সূত্রের বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে ফাইন্যান্সিয়াল টাইমস।

খবরে বলা হয়, হাইপারসনিকটি একটি লং মার্চ রকেটে বহন করা হয়েছিল। মূলত কোনও ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার আগে ঘোষণা দিয়ে জানালেও এবার বিষয়টি গোপন রাখে বেইজিং। তবে ক্ষেপণাস্ত্রটি ৩২ কিলোমিটার লক্ষ্যমাত্রায় পৌঁছাতে ব্যর্থ হয়েছে বলে জানা গেছে।

এদিকে হাইপারসনিক অস্ত্রে বেইজিংয়ের অগ্রগতিতে ‘মার্কিন গোয়েন্দাদের অবাক করে দিয়েছিল’ বলেও ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে এসেছে। যদিও এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন মুখপাত্রের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিশ্বে চীন, যুক্তরাষ্ট্র রাশিয়াসহ পাঁচটি দেশ হাইপারসনিক প্রযুক্তি নিয়ে কাজ করে যাচ্ছে। এটি ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে পাঁচগুণ বেশি গতি সম্পন্ন।

/এলকে/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী