চীনের হুনান প্রদেশে ভবন ধস, নিখোঁজ ৩৯

বিদেশ ডেস্ক
০১ মে ২০২২, ১৫:২৫আপডেট : ০১ মে ২০২২, ১৫:২৫

চীনের হুনান প্রদেশে আটতলা ভবন ধসে কমপক্ষে ২৩ জন আটকা পড়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ৩৯ জন। ঘটনাস্থলে অভিযান চালাচ্ছে জরুরি উদ্ধারকারী দল। এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

স্থানীয় সময় শুক্রবার বিকেলে হুনানের চাংশা শহরে এই ঘটনা ঘটে। ভবনটি হোটেল, অ্যাপার্টমেন্ট ও সিনেমার হল হিসেবে ব্যবহার হতো। শনিবার সিটি কর্তৃপক্ষ ভবন ধসের বিস্তারিত তুলে ধরেন। কর্তৃপক্ষ বলছে, এখন পর্যন্ত পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের ভিডিও ফুটেজে দেখা গেছে, ভবনের রড ও কংক্রিটের স্ল্যাব কেটে সেখানে শব্দ করছেন উদ্ধারকর্মীরা। কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন। এখন পর্যন্ত ভবন ধসের কারণ নিশ্চিত হওয়া যায়নি।

চীনে প্রায় সময় ভবন ধসে মৃত্যুর খবর পাওয়া যায়। দুর্বল অবকাঠামোর কারণেই এ ধরনের ঘটনা ঘটছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

/এলকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম