স্পেনের হৃদে রহস্যজনকভাবে ভাসছে লাখ লাখ মৃত মাছ

বিদেশ ডেস্ক
২৫ আগস্ট ২০২১, ১৩:১১আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১৪:২১

স্পেনের একটি লবণাক্ত হৃদে ভেসে উঠছে লাখ লাখ মৃত মাছ। ইউরোপের অন্যতম বৃহৎ মার মেনোর হৃদে এমন পরিস্থিতিকে ভয়াবহ বলছেন পরিবেশবাদীরা।

দেশটির দক্ষিণপূর্বাঞ্চলে অবস্থিত মার মেনোর হৃদ। বেশি কিছুদিন ধরে নানা প্রজাতির মৃত মাছ ভেসে আসছে। বিজ্ঞানীরা সম্প্রতি স্পেনে অতিরিক্তি তাপমাত্রাকে দায়ী করছেন। এছাড়া কৃষিকাজের পানিতে যে দূষণ সৃষ্টি হচ্ছে তার ফলেই এমন পরিস্থিতি দেখা দিয়েছে। তবে সুর্নিদিষ্ট কোনও কারণ এখনও বের করতে পারেনি সরকার।

এমন ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। মৃত মাছ পঁচে আশপাশে ব্যাপক দুর্গন্ধ সৃষ্টি হওয়ায় বিপাকে পড়েছেন অনেকে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বিক্ষোভ করছেন বাসিন্দারা। পাশাপাশি তদন্তেরও আহ্বান জানাচ্ছেন তারা।

কয়েক বছর ধরেই এই হৃদের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মার মেনোরকে দূর্যোগ এলাকা ঘোষণা করতে মাদ্রিদকে অনুরোধ জানিয়েছে আঞ্চলিক সরকার। বিশাল এই হৃদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সোচ্চার হচ্ছেন পরিবেশ নিয়ে কাজ করা কর্মীরা।

/এলকে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ফাইনালের আগে ড্রেসিংরুমে কী ঘটেছিল? মেসির ভিডিও ঘিরে রহস্য
সর্বশেষ খবর
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা