ন্যাটোর অনুচরে পরিণত হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১১ জানুয়ারি ২০২৩, ২২:০৯আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ২২:০৯

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর অনুচরে পরিণত হচ্ছে বলে দাবি করেছে রাশিয়া। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ মোকাবিলায় দুটি সংস্থা নিজেদের সহযোগিতা গভীর করতে যৌথ ঘোষণায় স্বাক্ষরের পর রাশিয়ার পক্ষ থেকে এই দাবি করা হলো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

মঙ্গলবার ন্যাটো ও ইইউ ইউক্রেনে রাশিয়ার আক্রমণ মোকাবিলায় নিজেদের অংশীদারিত্ব পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে।

এর প্রতিক্রিয়ায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, এই পদক্ষেপ প্রমাণ করে ন্যাটোর পুরোপুরি অধীনস্ত হয়ে পড়েছে ইউরোপীয় ইউনিয়ন। ন্যাটো শক্তির মাধ্যমে মার্কিন স্বার্থ হাসিলের একটি হাতিয়ার।

তিনি আরও বলেছেন, আমেরিকার অনুচর হওয়ার অনিবার্য পরিণতি ভোগ করছে ইউরোপীয়া। বিশ্বের রাজনীতি ও অর্থনীতিতে নিজেদের অবস্থান হারিয়েছে, প্রতিটি পদক্ষেপে ওয়াশিংটনের প্রতি তাদের নির্ভরতা বাড়ছে।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের