গ্রিসে মানবপাচার

মিসরীয় জেলের ৪,৭৬০ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
১২ মার্চ ২০২৩, ২০:২০আপডেট : ১২ মার্চ ২০২৩, ২০:২০

গ্রিসে মানবপাচারের দায়ে ৪ হাজার ৭৬০ বছরের জন্য কারাদণ্ড পেলেন এক মিসরীয় জেলে। লিবিয়া থেকে গ্রিসে পাঁচ শতাধিক মানুষকে পাচার করেছিলেন আল ফালাহ নামের ওই জেলে। এ কাজটি তিনি করেছেন গত বছরের নভেম্বরে। গত সপ্তাহে তার অপরাধ প্রমাণ হলে, এই সাজা দেওয়া হয়।

ইউরোনিউজের খবরে বলা হয়, ৩৩৬ জন পুরুষ, ১০ জন নারী এবং ১২৮ জন কিশোর-কিশোরীকে অবৈধভাবে গ্রিসে অনুপ্রবেশে সহায়তা করেছেন ফালাহ। অবশ্য পরবর্তীতে শাস্তির মেয়াদ কমিয়ে তাকে ২৮০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এই রায়ে অবশ্য দারুণ ক্ষেপেছে মানবাধিকার সংস্থাগুলো। তারা বলছে, আল-ফালাহ নিজেই একজন অভিবাসী। তাকে ‘বলির পাঁঠা’ বানিয়েছে গ্রিক কর্তৃপক্ষ। 

গ্রিসের ক্রিটের বন্দরে ২০২২ সালের নভেম্বরে যখন অভিবাসীবাহী নৌকাটি আসে, তখন নৌকাটি চালাচ্ছিলেন ৪৫ বছরের মিশরীয় জেলে ফালাহ। উপকূলের কাছে ঝড়ো বাতাসে নৌকাটি নিয়ন্ত্রণ হারালে, গ্রিক কোস্ট গার্ডে বিপদ সংকেত পাঠায় নৌকাটি। তাদের সহায়তায় পরে নৌকাটি উপকূলে আসে। সূত্র: ইউরোনিউজ  

/এসপি/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম