সবচেয়ে দামি মদের রেকর্ড গড়লো ‘ম্যাকালান ১৯২৬’

আন্তর্জাতিক ডেস্ক
২০ নভেম্বর ২০২৩, ১৪:৩০আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১৪:৩০

পৃথিবীর সবচেয়ে দামি মদের রেকর্ড গড়লো বিরল ম্যাকালান ১৯২৬ হুইস্কি। স্থানীয় সময় শনিবার (১৮ নভেম্বর) লন্ডনের সোথবির নিলামে ২১ লাখ পাউন্ড দাম হাকিয়ে বিগত সব রেকর্ড ভেঙ্গেছে এই মদ। রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ এ খবর জানিয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপিকে নিলাম কর্তৃপক্ষ জানিয়েছে, নিলামে বিক্রি হওয়া সব ওয়াইনের রেকর্ড ভেঙ্গেছে এ হুইস্কি। গড়েছে নতুন রেকর্ড।

‘ম্যাকালান ১৯২৬’ এই বোতলটি সাত লাখ ৫০ হাজার থেকে ১২ লাখ পাউন্ড দামে বিক্রি হবে বলে আশা করছিলো নিলাম কর্তৃপক্ষ। তবে শনিবারের নিলামে হুইস্কির এই বোতলটি প্রত্যাশার চেয়ে প্রায় দ্বিগুণ দাম হাঁকিয়েছে। যার মূল্য ২১ লাখ ৮৭ হাজার ৫০০ পাউন্ড।

প্রতিবেদনে বলা হয়েছে, এটিই প্রথম নয়; এর আগেও ‘ম্যাকালান ১৯২৬’-এর একটি বোতল সর্বোচ্চ মূল্যের রেকর্ড গড়েছিল। ২০১৯ সালে লন্ডনে সোথবির নিলামে ১৫ লাখ পাউন্ড দাম হাঁকিয়েছিল এটি। এবার নিজের গড়া রেকর্ড নিজেই ভাঙ্গলো ‘ম্যাকালান ১৯২৬’।

প্রতিবেদনটিতে বলা হয়,রেকর্ড-ব্রেকিং এই বোতলটি ১২টি ‘ম্যাকালান ১৯২৬’ বোতলের একটি। ১৯৯৩ সালে ইতালীয় চিত্রশিল্পী ভ্যালেরিও অ্যাডামি এর ডিজাইন করেছিলেন। অ্যাডামির ১৯২৬ এখন পর্যন্ত উৎপাদিত প্রাচীনতম ম্যাকালান মদ।

/এসএইচএম/এএকে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী