আরও ২টি রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০৯আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০৯

ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, রাশিয়ার আরও দুটি এসইউ-৩৪ বোমারু বিমান ভূপাতিত করেছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রুশ বিমানবাহিনীর বিরুদ্ধে সর্বশেষ সাফল্যের কথা তুলে ধরে এই দাবি করেছে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

টেলিগ্রাম অ্যাপে ইউক্রেনীয় সেনাপ্রধান ওলেক্সান্ডার সিরস্কি বলেছেন, বুধবার দিবাগত রাতে শত্রুদের উড়োজাহাজের বিরুদ্ধে সফল অভিযানে আভদিভকা ও মারিউপোল সেক্টরে দুটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।

সিরস্কির মন্তব্যের বিষয়ে রাশিয়ার তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। রয়টার্সও স্বতন্ত্রভাবে ইউক্রেনের দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

গত মাসে দীর্ঘ লড়াইয়ের পর আভদিভকার দখল নিয়েছে রুশ সেনাবাহিনী। আর ২০২২ সালের মে মাসে বন্দর নগরী মারিউপোল দখল করেছিল তারা।

গত সপ্তাহে ইউক্রেনের সেনাবাহিনী বলেছিল, তিন দিনের মধ্যে রাশিয়া ছয়টি যুদ্ধবিমান হারিয়েছে।

পশ্চিমা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়ার পর রুশ যুদ্ধবিমানের জন্য হুমকি হয়ে উঠেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। যদিও পূর্বাঞ্চলীয় রণক্ষেত্রে সম্প্রতি পিছু হটেছে তারা।

কিয়েভের অভিযোগ, যুদ্ধবিমান ব্যবহার করে বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে মস্কো। রাশিয়া ইচ্ছাকৃতভাবে বেসামরিকদের নিশানা করার অভিযোগ অস্বীকার করে আসছে। যদিও তাদের হামলায় বিপুল সংখ্যক বেসামরিক নিহত হয়েছেন।

/এএ/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী