ক্যানারি দ্বীপপুঞ্জে নৌকাডুবি, ৯ অভিবাসীর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৪, ২০:০১আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৩

ক্যানারি দ্বীপপুঞ্জে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ অভিবাসীদের মধ্যে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) টহল নৌকা ও হেলিকপ্টার ব্যবহার করে নিখোঁজ ৪৮ অভিবাসীর সন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করেন উদ্ধারকারীরা। এসময় তাদের মরদেহগুলো উদ্ধার করে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

শনিবার ভোররাতে স্প্যানিশ দ্বীপ এল হিয়েরোর কাছে আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাওয়া নৌকাটি ডুবে যায়। এটি এই অঞ্চলে ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ নৌকাডুবির ঘটনা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জরুরি ও উদ্ধারকারী পরিষেবাগুলো জানিয়েছে, নৌকাডুবিতে মৃত নয়জনের মধ্যে একজন শিশু রয়েছে।

স্প্যানিশ কোস্টগার্ডের এক মুখপাত্র রয়টার্সকে বলেছেন, রবিবার তিনটি টহল নৌকা ও তিনটি হেলিকপ্টার ব্যবহার করে নতুন করে অনুসন্ধানে চালানো হচ্ছে।

জরুরী পরিষেবাগুলো জানিয়েছে, শনিবার মধ্যরাতের পরপরই একটি নৌকা থেকে কল পেয়েছিল তারা। এল হিয়েরোর প্রায় চার মাইল পূর্ব থেকে কলটি এসেছিল। উদ্ধারকাজ চলাকালীন নৌকাটি ডুবে যায় বলে জানান তারা। স্প্যানিশ উপকূলে পৌঁছানোর চেষ্টা করা ৮৪ অভিবাসীর মধ্যে শনিবার ২৭ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন তারা।

বাতাস ও দুর্বল দৃশ্যমানতার কারণে উদ্ধারকাজ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের তথ্যমতে, আফ্রিকা থেকে দ্বীপপুঞ্জটির এই রুটে চলতি বছর অভিবাসীদের চলাচল ১৫৪ শতাংশ বেড়েছে। বছরের প্রথম সাত মাসেই এই রুট পাড়ি দিয়েছে ২১ হাজার ৬২০ অভিবাসী।

/এএকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী