ইসরায়েলকে বিশ্ব শান্তির জন্য ‘হুমকি’ মনে করেন ৭৮ শতাংশ ব্রিটিশ

আন্তর্জাতিক ডেস্ক
১১ নভেম্বর ২০২৬, ০৮:৫০ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫০

যুক্তরাজ্যের অধিকাংশ মানুষ এখন বিশ্ব শান্তির জন্য ইসরায়েলকে একটি ‘গুরুতর হুমকি’ হিসেবে দেখছেন। দ্য ন্যাশনাল সেন্টার ফর সোশ্যাল রিসার্চের (ন্যাটসেন) ব্রিটিশ সোশ্যাল অ্যাটিটিউডস প্রতিবেদনে প্রকাশিত সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ৭৮ শতাংশ ব্রিটিশ নাগরিক ইসরায়েলকে এই হুমকি বলে মনে করেন, যা ২০০৫ সালে ছিল মাত্র ৪৮ শতাংশ।

‘অ্যা মোর ডেঞ্জারাস ওয়ার্ল্ড: ব্রিটিশ অ্যাটিটিউডস টু সিকিউরিটি, ডিফেন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যালাইয়েন্সেস’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, ইরান (৭৫ শতাংশ) এবং যুক্তরাষ্ট্রের (৭৪ শতাংশ) চেয়েও বেশি উত্তরদাতা ইসরায়েলকে বিশ্ব শান্তির জন্য বড় হুমকি হিসেবে চিহ্নিত করেছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, মধ্যপ্রাচ্য সাম্প্রতিক সংঘাতে জড়িয়ে পড়ার কারণেই ইসরায়েলের সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হয়।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরায়েলের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলে ২০২৪ সালের শরতে এই হার ৭৩ শতাংশে পৌঁছায়। ২০২৫ সালে কিছুটা কমলেও ২০২৬ সালের বসন্তে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ ইরান বোমা হামলার পর এই হার বেড়ে ৭৮ শতাংশে দাঁড়ায়।

দলভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, গ্রিন পার্টির সমর্থকদের মধ্যে সর্বোচ্চ ৮৮ শতাংশ ইসরায়েলকে বড় হুমকি মনে করেন। এ ছাড়া লেবার পার্টির ৮৪, লিবারেল ডেমোক্র্যাটদের ৭৯, কনজারভেটিভদের ৭০ এবং রিফর্ম ইউকের ৬২ শতাংশ সমর্থক একই মতামত দিয়েছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এএ/
সম্পর্কিত
২ বছরের মাথায় পদ ছাড়ছেন ট্রাম্প প্রশাসনের নারী কর্মকর্তারা
‘ক্ষমতা হারানোর শঙ্কায় তীব্র আতঙ্কে ভুগছেন নেতানিয়াহু’
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
শাহজালালের থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের শর্ত অনুমোদন
শাহজালালের থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের শর্ত অনুমোদন
ছয় দশক ধরে জ্বলছে আস্ত এক শহর!
ছয় দশক ধরে জ্বলছে আস্ত এক শহর!
নারী স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ
নারী স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ
অস্ত্রের ছবি দেখিয়ে প্রাণনাশের হুমকি-চাঁদাবাজি, কিশোর গ্যাং লিডার ‘বুলেট’ গ্রেফতার
অস্ত্রের ছবি দেখিয়ে প্রাণনাশের হুমকি-চাঁদাবাজি, কিশোর গ্যাং লিডার ‘বুলেট’ গ্রেফতার
সর্বাধিক পঠিত
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন