স্বল্পমূল্যের লিডল জিন্সের নেপথ্যচিত্র

শাহেরীন আরাফাত ও আরশাদ আলী
১৪ মার্চ ২০১৬, ২২:১২আপডেট : ১৪ মার্চ ২০১৬, ২২:২৪

ইউরোপের বিখ্যাত জিন্স বিক্রেতা লিডল ঘোষণা দিয়েছে, মাত্র ৫.৯৯ পাউন্ডে (৬৭৫ টাকা) ডেনিম জিন্স বিক্রি করবে। কিন্তু এতো স্বল্পমূল্যে জিন্স বিক্রি করাতে কারা লাভবান হচ্ছেন এবং এ মুনাফার বলি হচ্ছেন কারা?
পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনে বলা হয়, ‘জিন্স জিনি লিডলের ডেনিম জিন্সের দাম ৫.৯৯ পাউন্ড।’ জার্মান প্রতিষ্ঠান লিডল জানিয়েছে, তাদের লক্ষ্য ফ্যাশন-সচেতন ক্রেতাদের কাছে মাত্র ১২ পাউন্ডে এক জোড়া জিন্স বিক্রি করা। যা অন্যান্য জিন্স বিক্রেতাদের চাপে ফেলবে।

লিডলের সাম্প্রতিক বিজ্ঞাপন
কিন্তু প্রশ্ন হলো, লিডল কীভাবে এতো স্বল্পমূল্যে জিন্স সরবরাহ করে? এর উত্তর পাওয়া যাবে তাদের জিন্স ক্রয় এবং যে প্রক্রিয়ায় ক্রয় তা খতিয়ে দেখলে। এখানে কোনও ম্যাজিক নেই। যেমনটা তাদের বিজ্ঞাপনে দাবি করা হচ্ছে। হ্যারি পোটার যাদুর কাঠি দিয়ে এসে এসব জিন্স তৈরি করছে না। বস্তুত কোনও একটি ফ্যাক্টরিতে বসে বাংলাদেশি কোনও নারীই এই প্যান্ট তৈরি করছেন। আর  স্বল্প মূল্যে জিন্স বিক্রির নেপথ্যে রয়েছে সস্তা শ্রমের এক নির্মম কাহিনী।
যখন প্রাইমার্কের মতো কোম্পানি জিন্সের দাম ৮ পাউন্ডের নিচে আনতে পারে না, তখন লিডল জিন্সের দাম রাখছে ৫.৯৯ পাউন্ড। কারণ লিডলের জিন্স তৈরির জন্য বাংলাদেশের ওই নারী শ্রমিককে দেওয়া হচ্ছে মাত্র ২ পেন্স (প্রায় ২২ টাকা)। অথচ গত বছর অক্টোবরে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসে কর্মরত কর্মীদের সর্বনিম্ন মজুরি ঘণ্টায় ৮ পাউন্ড ২০ পেন্সে উন্নীত করার ঘোষণা দেয় লিডল। আবার লন্ডনের স্টাফদের লিভিং ওয়েজও দিচ্ছে তারা!

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের