ভারতের সুপ্রিম কোর্টে সিএএ সংশ্লিষ্ট ১৪৪ আবেদনের শুনানি আজ

বিদেশ ডেস্ক
২২ জানুয়ারি ২০২০, ০৫:২৪আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ০৫:২৫

ভারতের বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) সংশ্লিষ্ট ১৪৪টি আবেদনের শুনানি আজ বুধবার (২২ জানুয়ারি) দেশটির সর্বোচ্চ আদালতে অনুষ্ঠিত হবে। ভারতীয় প্রধান বিচারপতি শারদ বোড়দের নেতৃত্বে তিন বিচারপতির একটি প্যানেল এসব আবেদনের শুনানি গ্রহণ করবেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এখবর জানিয়েছে।

ভারতের সুপ্রিম কোর্টে সিএএ সংশ্লিষ্ট ১৪৪ আবেদনের শুনানি আজ

খবরে বলা হয়েছে, তালিকা অনুসারে প্রথম যে আবেদনের শুনানি হবে তা দাখিল করেছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল)। সংগঠনটির আবেদনে অবিলম্বে সিএএ বাস্তবায়ন স্থগিত রাখার নির্দেশ চাওয়া হয়েছে আদালতের কাছে।

উল্লেখ্য, ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনে বাংলাদেশে, আফগানিস্তান ও পাকিস্তান থেকে ২০১৫ সালের আগে আগত অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। সমালোচকদের মতে, এই আইন বৈষম্যমূলক এবং সংবিধানে বর্ণিত দেশের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তির পরিপন্থী।

১০ জানুয়ারি ভারত সরকার আইনটি বাস্তবায়নের কথা আদালতকে জানিয়েছে। এর আগে ১৮ ডিসেম্বরের শুনানিতে ভারতের সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেওয়ার আবেদন খারিজ করেছিল।

সর্বশেষ শুনানিতে ভারতের প্রধান বিচারপতি আইনটি নিয়ে সরকারি প্রচারণার ওপর জোর দিতে বলেছিলেন।

ওই শুনানির দিন আদালত জানায়, ভারতের বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়, সংসদ সদস্য, অবসরপ্রাপ্ত হাইকমিশনার ও সরকারি কর্মকর্তা, আইনজীবী, শিক্ষার্থী, অ্যাক্টিভিস্ট, পেশাদার সংগঠন, বিরোধী রাজনৈতিক দল ও এনজিওরা আইনটির বিরুদ্ধে আদালতে আবেদন করেছেন। 

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী