রেমডেসিভির রফতানিতে ভারতের নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক
১১ এপ্রিল ২০২১, ২৩:০১আপডেট : ১১ এপ্রিল ২০২১, ২৩:৩০

করোনাভাইরাসে আক্রান্তের চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টি-ভাইরাল ওষুধ রেমডেসিভির রফতানি নিষিদ্ধ করেছে ভারত। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকার প্রেক্ষাপটে রবিবার এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

এক বিবৃতিতে ভারতের কেন্দ্রীয় সরকার জানায়, রেমডেসিভির ইনজেকশনের চাহিদা ক্রমশ বাড়ছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ভারত সরকার ইনজেকশন রেমডেসিভির এবং রেমডেসিভির অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল উপাদান (এপিআই) রফতানি নিষিদ্ধ করেছে।

জটিল রোগে আক্রান্ত বয়স্করা করোনা সংক্রমিত হলে তাদের রেমডেসিভির দেওয়া হয়। ভারতের ন্যাশনাল ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট প্রটোকল ইতোমধ্যে কোভিড-১৯-এর চিকিৎসায় রেমডেসিভিরকে তালিকাভুক্ত করেছে। সাতটি ভারতীয় সংস্থা মার্কিন কোম্পানির কাছ থেকে স্বেচ্ছাভিত্তিক লাইসেন্স চুক্তির মাধ্যমে ইনজেকশন রেমডেসিভির তৈরি করছে।

ভারতের আরও বেশি মানুষ যাতে রেমডেসিভির পেতে পারেন, তা নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। পাশাপাশি মজুতদার এবং বিতরণকারীর বিস্তারিত বিবরণ নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করার জন্য রেমডেসিভির উৎপাদনকারীদের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়া সঙ্গে ওষুধ পরিদর্শক ও অন্যান্য কর্মকর্তাকে মজুত যাচাই করতে বলা হয়েছে। যেকোনও ধরনের ত্রুটি পরীক্ষা করার পাশাপাশি বেআইনি মজুত ও কালোবাজারি বন্ধ করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতের কেন্দ্রীয় নিতিন গড়করি রবিবার মহারাষ্ট্রে ওষুধের ঘাটতি বিবেচনায় নাগপুরে ১০ হাজার ইনজেকশন দেওয়ার ব্যবস্থা করার জন্য সান ফার্মার প্রধানের সঙ্গে আলোচনা করেন। ৯ এপ্রিল মধ্যপ্রদেশে ওষুধের জন্য দোকানের বাইরে লম্বা লাইন দেখা যায়। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও ওষুধ না পেয়ে অনেকেই বিক্ষোভ করেন, রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানান ক্রেতারা।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম