মৃত ভিক্ষুকের বাড়িতে ট্রাংকভর্তি ১০ লাখ রুপি উদ্ধার

বিদেশ ডেস্ক
১৮ মে ২০২১, ২৩:৩৩আপডেট : ১৮ মে ২০২১, ২৩:৩৩

ভারতের অন্ধ্র প্রদেশের মন্দিরের শহর বলে খ্যাত তিরুমালায় এক মৃত ভিক্ষুকের বাড়ি থেকে দশ লাখ রুপি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অর্থের মধ্যে বাতিল হওয়া বেশি কিছু নোটও ছিল। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ নিউজ এখবর জানিয়েছে।

তিরুমালা তিরুপাটি দেবাস্থানাম (টিটিডি)-এর নজরদারি বিভাগের কর্মকর্তারা শ্রীনিবাসাচারি নামের ভিক্ষুকের বাড়ি থেকে এই অর্থ উদ্ধার করেছেন।

ওই ভিক্ষুক সেশাচালাম নামে এলাকায় বরাদ্দ পাওয়া একটি বাড়িতে বাস করতেন। এই বাড়িতে ২০০৭ সাল থেকে তিনি থাকতেন। ঘরে লুকিয়ে রাখা ছিল এসব অর্থ।

গত বছর খারাপ স্বাস্থ্যের কারণে শ্রীনিবাসাচারির মৃত্যু হয়। তার পরিবারের কোনও সদস্যের কথা জানা না থাকায় টিটিডি বাড়িটি পুনরায় বরাদ্দের সিদ্ধান্ত নেয়।

টিটিডি ও রাজস্ব বিভাগের কর্মকর্তারা যখন বাড়িটিতে যান এবং তল্লাশি করেন তখন নোটভর্তি দুটি ট্রাংক খুঁজে পান। এগুলো অনেক বাতিল হওয়া নোটও ছিল।

কর্মকর্তারা জানান, দুটি ট্রাংকে প্রায় দশ লাখ রুপি ছিল। এর মধ্যে বাতিল হওয়া ১ হাজার রুপির কিছু নোটও রয়েছে। এই অর্থ জব্দ করে টিটিডির কোষাগারে জমা দিয়েছেন।

ভারতে ভিক্ষুকের কাছে মোটা অংকের অর্থ পাওয়ার ঘটনা এটিই প্রথম নয়। ২০১৯ সালে এক মৃত ভিক্ষুকের ব্যাগে ৩ লাখের বেশি রুপি পাওয়া যায়। মৃত্যুর পর পরিচয় খুঁজতে গিয়ে তার ব্যাগে এই অর্থ পাওয়া গেছে।

/এএ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের