তৃতীয় ডোজের প্রয়োজনীয়তার কোনও প্রমাণ নেই: আদর পুনাওয়ালা

বিদেশ ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৮ আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৯

ভারতের সেরাম ইন্সটিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনাওয়ালা বলেছেন, করোনাভাইরাস ভ্যাকসিনের তৃতীয় ডোজ নেওয়া অনৈতিক। এখন পর্যন্ত তৃতীয় ডোজের প্রয়োজনীয়তা সম্পর্কে কোনও প্রমাণ পাওয়া যায়নি এবং সরকারিভাবে পরামর্শ দেওয়া হয়নি।

আদর পুনাওয়ালার এই মন্তব্যের এক সপ্তাহ আগে সেরামের চেয়ারম্যান ও তার বাবা সাইরাস পুনাওয়ালা বলেছিলেন, দ্বিতীয় ডোজ নেওয়ার ছয় মাসের মধ্যে অবশ্যই তৃতীয় ডোজ নিতে হবে।

বাবার মন্তব্য সম্পর্কে আদর পুনাওয়ালা বলেন, আমার মনে হয় এর মধ্য দিয়ে খুব ঝুঁকিতে থাকা মানুষদের বুস্টার ডোজের কথা বলা হয়েছে।

সেরামের সিইও বলেন, যেখানে অনেক দেশে মানুষ এখনও দুই ডোজ টিকা পায়নি সেখানে তৃতীয় ডোজ প্রয়োগ শুরু করা অনৈতিক।

বিভিন্ন দেশে বুস্টার ডোজ হিসেবে করোনা ভ্যাকসিনের তৃতীয় ডোজ প্রয়োগ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রে দ্বিতীয় ডোজের আট মাস পর সবাইকে তৃতীয় ডোজ দেওয়ার ঘোষণা দিয়েছে। উন্নত ও ধনী দেশগুলো বুস্টার ডোজের পথে হাঁটলেও বিশ্বের অনেক দেশের মানুষ এখনও এক ডোজ টিকাই পায়নি। ফাইজার ও মডার্নার মতো কোম্পানিগুলো বুস্টার ডোজের কথা বলছে। তাদের দাবি, সময় গড়ানোর সঙ্গে ভ্যাকসিনের কার্যকারিতা কমে আসছে। তবে এই বিষয়ে কোনও সুনির্দিষ্ট স্বতন্ত্র গবেষণা এখনও হয়নি। সূত্র: টাইমস নাউ নিউজ

/এএ/
সম্পর্কিত
বুফের দাম বাড়িয়ে বাড়তি বিল, ভোক্তা পেলেন ১ লাখ টাকা
পূজার ছুটিতে ঘুরে আসুন শাড়ি, মন্দির আর ঐতিহ্যের শহর কাঞ্চীপুরমে
অবশেষে ভারতে চালু হলো অ্যাপল পে
সর্বশেষ খবর
এসবি সদস্য হত্যা মামলায় গ্রেফতার জিল্লু ৩ দিনের রিমান্ডে
এসবি সদস্য হত্যা মামলায় গ্রেফতার জিল্লু ৩ দিনের রিমান্ডে
সেপ্টেম্বরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে: এমএসএফ
সেপ্টেম্বরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে: এমএসএফ
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ‘হার্ডলাইনে’ বিএনপি
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ‘হার্ডলাইনে’ বিএনপি
সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত