১৫ ডিসেম্বর আন্তর্জাতিক ফ্লাইট চালু করছে না ভারত

বিদেশ ডেস্ক
০১ ডিসেম্বর ২০২১, ১৯:০০আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৯:০০

করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট মোকাবিলায় বিমান চলাচলে বিধিনিষেধ আরোপ করছে বিভিন্ন দেশ। উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক ফ্লাইট ফের শুরুর পূর্ব নির্ধারিত সময়সূচি স্থগিত করেছে ভারত। অর্থাৎ আগামী ১৫ ডিসেম্বর ফের আন্তর্জাতিক ফ্লাইট চালু হচ্ছে না। বুধবার ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)-এর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

মাত্র এক সপ্তাহ আগেই আন্তর্জাতিক বিমান পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছিল ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তবে এখন আপাতত পরিষেবা বন্ধ রেখে পরিস্থিতি খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আলোকেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বতর্মানে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তৈরি ‘বিপজ্জনক’ দেশগুলোর তালিকায় রয়েছে যুক্তরাজ্যসহ পুরো ইউরোপ, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বতসোয়ানা, চীন, মরিশাস, নিউ জিল্যান্ড, জিম্বাবুয়ে, সিঙ্গাপুর, হংকং ও ইসরায়েল।

ভারতের ডিরেক্টর জেনারেল সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) একটি নোটে জানিয়েছেন, ‘বিশ্বের সামগ্রিক পরিস্থিতি নজরে রেখে এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে কথা বলে আন্তর্জাতিক বাণিজ্যিক বিমান পরিষেবা চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

গত ২৭ নভেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে মিলিত হন। তিনি সম্পূর্ণ পরিস্থিতি বিবেচনা করে তারপর আন্তর্জাতিক বিমান পরিষেবা চালুর ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলেন। সেই বৈঠকের পরই ১৫ ডিসেম্বর থেকে পরিষেবা চালুর সিদ্ধান্ত স্থগিতের ঘোষণা দেয় ডিজিসিএ। সূত্র: আনন্দবাজার।

/এমপি/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী