দুবাই চলে গেছেন ভারতে প্রথম ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত ব্যক্তি

বিদেশ ডেস্ক
০২ ডিসেম্বর ২০২১, ২২:৪৯আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ২২:৫৩

ভারতে করোনাভাইরাসের নতুন স্ট্রেইন ওমিক্রনে শনাক্ত ব্যক্তি দুবাইয়ে চলে গেছেন। ওমিক্রনে আক্রান্ত ৬৬ বছরের ব্যক্তি ভারতে নেই। গত ২৭ নভেম্বর বিমানে চেপে তিনি দুবাই চলে যান। এমনই চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম এনডিটিভি।

বেঙ্গালুরু মহানগর পালিকার তথ্য অনুযায়ী, গত ২০ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন ৬৬ বছরের ওই ব্যক্তি। সেই সময় তার সঙ্গে ছিল কোভিড নেগেটিভ রিপোর্ট। টিকার দুই ডোজও নেওয়া রয়েছে তার। বেঙ্গালুরু বিমানবন্দরে নামার পর হোটেল ওঠেন এবং কোভিড পরীক্ষায় জানা যায় তিনি আক্রান্ত। করোনায় আক্রান্ত হলেও উপসর্গহীন ছিলেন। ওই অবস্থায় তাকে আইসোলেশনে থাকার পরামর্শ দেন চিকিৎসক।

২২ নভেম্বর ৬৬ বছরের ওই ব্যক্তির নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয় পরীক্ষাগারে। যেহেতু ঝুঁকিপূর্ণ দ.আফ্রিকা থেকে এসেছেন এজন্য এমন পদক্ষেপ নেওয়া হয়। এছাড়া তার সংস্পর্শে আসা ২৪ জনেরও কোভিড পরীক্ষা করানো হয়। রিপোর্টে তারা কোভিড নেগেটিভ আসে। 

গত ২৭ নভেম্বর গভীর রাতে হোটেল ছাড়েন ওই লোক। বেঙ্গালুরু বিমানবন্দরে যান ও দুবাইয়ের উদ্দেশে রওনা দেন। এর মধ্যেই বৃহস্পতিবার জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্ট আসার পর জানা যায় যে তিনি করোনা নতুন স্ট্রেন ওমিক্রনে আক্রান্ত।

/এলকে/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের