সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন বাতিল চাইবে নাগাল্যান্ড

বিদেশ ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২১, ১৫:৪৮আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৫:৪৮

সেনাবাহিনীর অভিযানে ভুলবশত ১৪ বেসামরিক নাগরিক নিহত হওয়ার প্রতিবাদে ফুঁসছে ভারতের নাগাল্যান্ড রাজ্য। সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন এএফএসপিএ বাতিল করতে কেন্দ্র সরকারকে চিঠি দেবে রাজ্য সরকার। নাগাল্যান্ড মন্ত্রিসভার এক জরুরি বৈঠকে মঙ্গলবার (৭ নভেম্বর) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সোমবার নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফু রিও বলেছেন এএফএসপিএ অবশ্যই বাতিল করতে হবে কেননা এই আইন তাদের রাজ্যে অস্থিরতা ও কষ্টের কারণ হচ্ছে। নিহতদের শেষকৃত্য অনুষ্ঠানে তিনি বলেন, এই আইন দেশের মানচিত্রে একটি কালো দাগ।

মুখ্যমন্ত্রী বলেন, ‘এএফএসপিএ সেনাবাহিনীকে পরোয়ানা ছাড়াই বেসামরিক মানুষকে গ্রেফতার, বাড়িতে অভিযান এবং মানুষ হত্যার ক্ষমতা দিয়েছে। কিন্তু নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি করছে।’

ক্ষমতাসীন বিজেপি দলের জোট সঙ্গী নেইফু রিও’র এই মন্তব্যকে অনেকেই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। বিজেপির আরেক মিত্র মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমাও একই ধরণের মত ব্যক্ত করেছেন।

এএফএসপিএ এর আওতায় সেনাবাহিনী কেবল সন্দেহের বসে কাউকে গ্রেফতার কিংবা হত্যার জন্য গুলি করতে পারে। এই আইনের অধীনে কেন্দ্রীয় সরকারের অনুমোদন ছাড়া নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অনুসরণ করা যায় না।

তবে নাগাল্যান্ডের ঘটনায় সেনা ইউনিটের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। এতে অভিযোগ করা হয়েছে হত্যার উদ্দেশে গুলি চালানো হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম