হেলিকপ্টার দুর্ঘটনায় ভারতের প্রতিরক্ষা প্রধান নিহত

বিদেশ ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২১, ১৮:৪৪আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১১:৫১

ভারতের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ (প্রতিরক্ষা প্রধান) জেনারেল বিপিন রাওয়াত (৬৩) ও তার স্ত্রী হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে তামিলনাড়ুর নীলগিরি পাহাড়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটিতে আরোহীদের মধ্যে বিপিন রাওয়াত, তার স্ত্রী মধুলিকা, প্রতিরক্ষা সহকারীসহ কয়েকজন কর্মী, নিরাপত্তা কমান্ডো এবং বিমান বাহিনীর কর্মকর্তারা ছিলেন। হেলিকপ্টারের ১৪ আরোহীর ১৩ জনই নিহত হয়েছেন। আহত একজন গুরুতর দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: বিপিনকে বহনকারী হেলিকপ্টারের ১৪ আরোহীর ১৩ জনই নিহত

টুইটারে ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী মধুলিকা রাওয়াত ও অপর ১১ জন দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বিমান বাহিনীর এক টুইটে বলা হয়েছে, জেনারেল বিপিন রাওয়াত-সহ বাহিনীর একটি হেলিকপ্টার তামিলনাড়ুর কুনুরের কাছে দুর্ঘটনার শিকার হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: জেনারেল বিপিনকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের কারণ কী?

২০১৯ সালের জানুয়ারিতে ভারতের প্রথম প্রতিরক্ষা প্রধান হিসেবে দায়িত্ব পান জেনারেল রাওয়াত। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীকে একীভূত কমান্ডের আওতায় আনতে এই পদ তৈরি করা হয়। এর আগে তিনি ভারতের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দেশটির চিফস অব ডিফেন্স স্টাফ কমিটির স্থায়ী চেয়ারম্যান এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা ছিলেন। নতুন সৃষ্ট ডিপার্টমেন্ট অব মিলিটারি অ্যাফেয়ার্সের প্রধান হিসেবেও তাকে নিয়োগ দেওয়া হয়েছিল।

১৯৭৮ সালে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে সেনাবাহিনীতে যোগ দেন বিপিন রাওয়াত। চার দশক ধরে তিনি জম্মু-কাশ্মিরে এবং চীন সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় দায়িত্ব পালন করেছেন।

এ সম্পর্কিত আরও খবর-

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম