পদ্মভূষণ সম্মাননা প্রত্যাখ্যান করলেন বুদ্ধদেব

রক্তিম দাশ, কলকাতা
২৫ জানুয়ারি ২০২২, ২২:৫৩আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ২২:৫৩

ভারত সরকারেরর তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ সম্মাননা প্রত্যাখ্যান করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সামাজিক ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তাকে এই সম্মাননা প্রদান করা হয়েছিল। ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে মঙ্গলবার সন্ধ্যায় পদক প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। কিন্তু মোদি সরকারের দেওয়া পদ্মভূষণ সম্মান প্রত্যাখ্যান করছেন বুদ্ধদেব ভট্টাচার্য। পরিবারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, তার বাড়িতে কেন্দ্রীয় সরকারের তরফে কেউ একজন ফোন করেছিলেন। তখন ‘সম্মতি’ দেওয়া হয়। বুদ্ধদেব বিষয়টি তখন জানতেন না। পরে খবর জেনে পত্রপাঠ তা প্রত্যাখ্যান করেছেন তিনি।

এবার মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হলো ভারতের প্রথম সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াতকে।

পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দিলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। ১৯৮৭ সালে হেমন্ত মুখোপাধ্যায় যা করেছিলেন, তারই যেন পুনরাবৃত্তি দেখা গেলো পশ্চিমবঙ্গে সংগীত জগতে। কিংবদন্তি শিল্পী জানিয়ে দিলেন, জীবনের এই প্রান্তে এসে পুরো ব্যাপারটিতে অত্যন্ত অপমানিত এবং অসম্মানিত বোধ করেছেন তিনি।

মঙ্গলবার শেষ বিকেলে ভারত সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিৎবদন্তী গায়িকা সন্ধ্যা মুখোপ্যাধ্যায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। অসুস্থ হলেও ফোন ধরেন কিংবদন্তি শিল্পী। সূত্রের খবর, তাকে বলা হয় আমরা আগামীকাল আপনাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করতে চাই। আপনি কি তা গ্রহণ করবেন? তাহলে অন্যান্য পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে আগামীকাল সকালের মধ্যে আপনার নামও ঘোষণা করা হবে।

বলার ভঙ্গিতে কার্যত থমকেই গিয়েছিলেন শিল্পী। তার আরও খারাপ লাগে শেষ মুহূর্তে এমন সম্মাননা প্রদান প্রস্তাবের ভঙ্গিতে। তার বয়স এবং কৃতিত্বের কোনও তোয়াক্কা না করে যে ভঙ্গিতে তাকে প্রস্তাব দেওয়া হয়, তাতে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ শিল্পী। দ্রুত এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি। দিল্লির আমলাকে জানিয়ে দেন, তিনি এই পুরস্কার গ্রহণ করতে চান না। শ্রোতারা তাকে যে ভালোবাসা দিয়েছেন, তাই-ই তার কাছে পুরস্কার।

ভারতের চার কৃতি সন্তানকে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হয়েছে। এই তালিকায় নাম রয়েছে মহারাষ্ট্রের প্রভা আত্রে (কলা)। মরণোত্তর পদ্মবিভূষণ প্রাপকদের তালিকায় রয়েছেন তিনজন। উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী কল্যাণ সিং (সামাজিক অবদান), উত্তরপ্রদেশের রাধেশ্যাম খেমকা (শিক্ষা ও সংস্কৃতি)।

পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন মাইক্রোসফটের সিইও সত্যনারায়ণ নাদেলা এবং অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই। একই সম্মানে সম্মানিত হয়েছেন সেরাম ইনস্টিটিউটের কর্ণধার আদর পুনাওয়ালার বাবা সাইরাস পুনাওয়ালা। সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য কংগ্রেসের বর্ষীয়ান নেতা গুলাম নবি আজাদও সম্মানিত হয়েছেন এই সম্মানে। পশ্চিমবঙ্গে থেকে কলাক্ষেত্রে অবদানের জন্য পদ্মবিভূষণ সম্মান পাচ্ছেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। টাটা অ্যান্ড সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরণও পাচ্ছেন পদ্ম সম্মান। সম্মানিত করা হলো শিল্পী রশিদ খানকে।

মহামারি পরিস্থিতিতে টিকা উৎপাদন করে আলো দেখিয়েছিল ভারত বায়োটেক। সেই উদ্যোগকে কুর্নিশ জানিয়ে সংস্থার চেয়ারম্যান কৃষ্ণ এল্লা এবং তার স্ত্রী তথা সংস্থার সহ-প্রতিষ্ঠাতা সুচিত্রা এল্লাকেও সম্মানিত করা হলো পদ্ম সম্মানে।

/এএ/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান