ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা

রক্তিম দাশ, কলকাতা
১৪ মে ২০২২, ১৯:৪৩ আপডেট : ১৪ মে ২০২২, ২২:১৮

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদে দায়িত্ব পেলেন ডা. মানিক সাহা। বিপ্লব দেবে’র পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই স্থলাভিষিক্ত হলেন তিনি। বিধানসভা নির্বাচনের এক বছর আগেই এ পদে দায়িত্ব পেলেন তিনি।

শনিবার আকস্মিক পদত্যাগ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। মেয়াদপূর্তির আগেই রাজভবনে গভর্নরের সঙ্গে দেখা করার পর পদত্যাগপত্র জমা দেন। তার পদত্যাগ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয় ত্রিপুরা রাজনৈতিক অঙ্গনে। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র সঙ্গে বৈঠক করে ফিরে পদত্যাগপত্র জমা দেন।

এরপরই ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে মানিক সাহার পাশাপাশি বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের নামও উঠে আসে। তালিকায় ছিলেন জিষ্ণু দেববর্মাও। শেষ পর্যন্ত দলের রাজ্য সভাপতি মানিক সাহাকেই বেছে নেওয়া হয়েছে ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে।

জানা গেছে, সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার দিক থেকে বিপ্লব দেবের তুলনায় অনেকটাই দক্ষ মানিক সাহা। ৬৯ বছর বছর বয়সী মানিক সাহা ডেন্টাল সার্জারি অধ্যাপক। দলীয় সূত্রে খবর, জিষ্ণু দেববর্মার নাম নেওয়া হলেও তিনি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে রাজি হননি। এরপরই মানিক সাহার নাম প্রস্তাব করা হয়।

উল্লেখ্য, বিজেপির সঙ্গে মানিক সাহার পথ চলা খুব বেশি দিনের নয়। বিপ্লব দেবের হাত ধরেই পদ্ম শিবিরে এসেছিলেন তিনি। চার বছর আগে বিজেপিতে যোগ দেন। তার আগে ছিলেন কংগ্রেস নেতা।

মানিক সাহা ত্রিপুরা বিজেপির সভাপতি হওয়ার পাশাপাশি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনেরও সভাপতি। রাজনীতিতে যোগ দেওয়ার আগে হাপানিয়ায় ত্রিপুরা মেডিকেল কলেজে শিক্ষকতা করতেন।

এদিকে, পদত্যাগের কারণ নিয়ে বিপ্লব দেব সাংবাদিকদের বলেন, ‘দল সবার ওপরে। আমি বিজেপির একজন অনুগত কর্মী। আশা করি যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল, তা ভালোভাবেই করতে পেরেছি। তা হোক বিজেপির অথবা ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে। আমি দেশের সার্বিক উন্নয়নের জন্যই কাজ করে গেছি। ত্রিপুরা ও রাজ্যে মানুষের শান্তি নিশ্চিতে পাশে ছিলাম’। সংগঠনকে শক্তিশালী করতেই তিনি পদত্যাগ করেছেন বলেও মন্তব্য করেন বিপ্লব দে।

/এলকে/
সম্পর্কিত
সিইসিকে পদত্যাগের আলটিমেটাম, যন্তর মন্তরে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির
দাম্পত্য কলহে গোবিন্দকে যে পরামর্শ দিলেন অনুপম খের
২০২৭ সালের বিশ্বের সেরা ৫০ গন্তব্যের তালিকায় ভারতের দুই স্থান
সর্বশেষ খবর
জলবায়ু অর্থায়ন ও অভিযোজন সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জলবায়ু অর্থায়ন ও অভিযোজন সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশ পুনর্গঠনে সরকারের ‘থ্রি-আর’ কৌশল জাতিসংঘে তুলে ধরলেন প্রধানমন্ত্রী
দেশ পুনর্গঠনে সরকারের ‘থ্রি-আর’ কৌশল জাতিসংঘে তুলে ধরলেন প্রধানমন্ত্রী
ফ্যামিলি কার্ডকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক বললেন প্রধানমন্ত্রী
ফ্যামিলি কার্ডকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক বললেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গাদের নিরাপদে ফেরানোই একমাত্র সমাধান: জাতিসংঘে প্রধানমন্ত্রী
রোহিঙ্গাদের নিরাপদে ফেরানোই একমাত্র সমাধান: জাতিসংঘে প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন