মমতাকে বড়দিদির মতো সম্মান করি:  মিঠুন চক্রবর্তী

রক্তিম দাশ, কলকাতা
০৫ জুলাই ২০২২, ২২:৪৭আপডেট : ০৭ জুলাই ২০২২, ১৮:১১

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় দিদির মতো সম্মান করেন বলে জানিয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। গেরুয়া শিবিরের হয়ে ফের রাজনীতিতে  সক্রিয় হচ্ছেন তিনি। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী সর্ম্পকে তার রাজনৈতিক রসায়ন কি হতে চলেছে তা নিয়ে মঙ্গলবার মুখ খুলেছেন বলিউডের সাবেক এই সুপারস্টার।

দেবের সিনেমা ‘প্রজাপতি’র শুটিং মঙ্গলবার সল্টলেকে শুরু করেছেন মিঠুন চক্রবর্তী। শুটিং সেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জানতে চাওয়া হলে মিঠুন বলেন,‘আমি জানি না উনি আমাকে ভাই ভাবেন কিনা। কিন্তু আমি এখনও ওনাকে আমার বড়দিদির মতোই সম্মান করি।’

‘প্রজাপতি’ ছবিটি পরিচালনা করছেন অভিজিৎ সেন। আর এই ছবিতে দীর্ঘদিন পরে আবারও একসঙ্গে দেখা যাবে মিঠুন ও মমতা শংকরকে। এদিন তৃণমূল সাংসদ দেবের প্রয়োজনায় এই সিনেমায় অভিনয় করতে পেরে উচ্চসিত মিঠুন।  দেবের প্রশংসা করে মিঠুন বলেন, ‘ছবি দেখে বেশ মজা পাবেন দর্শকরা। মিষ্টি একটি গল্প তাদের উপহার দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ব্যক্তিগতভাবে আমি অনেক দিন থেকে দেবকে চিনি। খুব ভাল ও ভদ্র ছেলে। ভগবান ওকে অনেক বড় করবে।’

/জেজে/
সম্পর্কিত
নিরাপত্তা পরিষদ অচল হলেও জাতিসংঘ ভেঙে পড়েনি: গুতেরেস
গাড়িতে রাত কাটানো মিঠুনের আজকের বাংলো যেন রাজপ্রাসাদ
৯/১১-এর আগেই ভারত-পাকিস্তানে হামলার পরিকল্পনা ছিল বিন লাদেনের: সিআইএ নথি
সর্বশেষ খবর
সাক্ষীদের ভয়ভীতি দেখিয়ে ট্রাইব্যুনালের বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর
সাক্ষীদের ভয়ভীতি দেখিয়ে ট্রাইব্যুনালের বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর
‘অতীতে মানুষ রাস্তার জন্য জমি দিতো, এখন সরকারি জমি দখল হয়’ 
‘অতীতে মানুষ রাস্তার জন্য জমি দিতো, এখন সরকারি জমি দখল হয়’ 
আদালতে মাথা ঘুরে পড়ে গেলেন মিষ্টি সুবাস, বললেন ‘আমাকে গুলি করে মেরে ফেলেন’ 
আদালতে মাথা ঘুরে পড়ে গেলেন মিষ্টি সুবাস, বললেন ‘আমাকে গুলি করে মেরে ফেলেন’ 
নিরাপত্তা পরিষদ অচল হলেও জাতিসংঘ ভেঙে পড়েনি: গুতেরেস
নিরাপত্তা পরিষদ অচল হলেও জাতিসংঘ ভেঙে পড়েনি: গুতেরেস
সর্বাধিক পঠিত
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন