কলকাতায় উদযাপিত হলো শেখ রাসেলের জন্মবার্ষিকী

রক্তিম দাশ, কলকাতা
১৮ অক্টোবর ২০২৩, ২২:২৯আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ২২:২৯

‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ এই প্রতিপাদ্যে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে পালন করা হয়েছে। এই উপলক্ষে বুধবার বাংলাদেশ গ্যালারিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, প্রামাণ্যচিত্র প্রদর্শন, বাণী পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া অনাথ ও দুস্থ শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয় খাবার।

আলোচনা অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ উপ-হাইকমিশনের সব কর্মকর্তা অতিথিদের নিয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর উপ-হাইকমিশনার, আন্দালিব ইলিয়াসের সভাপতিত্বে শেখ রাসেলের জীবনের ওপর আলোচনা করা হয়। এ ছাড়া কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের কাউন্সেলর (শিক্ষা ও ক্রীড়া) রিয়াজুল ইসলাম এবং কাউন্সেলর (কনস্যুলার) এএসএম আলমাস হোসেন যথাক্রমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন। সঞ্চালকের দায়িত্বে ছিলেন কাউন্সেলর (রাজনৈতিক) তুষিতা চাকমা। আলোচনায় অংশ নেন দ্বিতীয় সচিব (রাজনৈতিক) শেখ মারেফাত তারিকুল ইসলাম ।

আলোচনা সভায় উন্নয়নকর্মী ও গবেষক এবং শেখ রাসেলের বাল্যবন্ধু নাতাশা আহমেদ আবেগতাড়িত কণ্ঠে আশা প্রকাশ করেন, ভবিষ্যতে যেন কোনও শিশুকে শেখ রাসেলের মতো ভাগ্য বরণ করতে না হয়।

উপ-হাইকমিশনার তার বক্তব্যে শেখ রাসেলের সংক্ষিপ্ত কিন্তু নির্মল জীবনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, শেখ রাসেল আজ আমাদের মাঝে নেই, কিন্তু আমাদের মনে রাখতে হবে নির্মলতার জয় হবেই। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজ আমাদের অঙ্গীকার- বাংলাদেশের সব শিশুর জন্য নিরাপদ ভবিষ্যৎ।

শেখ রাসেলের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সবশেষে কবিতা আর নৃত্য পরিবেশনার মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়।

/এএ/
সম্পর্কিত
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
সাগর-রুনি হত্যা: উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন, তবুও প্রতিবেদন জমা হয়নি
সাগর-রুনি হত্যা: উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন, তবুও প্রতিবেদন জমা হয়নি
বিশ্বকাপে ইতিহাস গড়া অধিনায়কের বিদায়
বিশ্বকাপে ইতিহাস গড়া অধিনায়কের বিদায়
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান