কাল শুরু কলকাতা বইমেলা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা

রক্তিম দাশ, কলকাতা
১৭ জানুয়ারি ২০২৪, ২২:০১আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ২২:০১

পশ্চিমবঙ্গের বাঙালির বই পার্বণ ৪৭তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার সূচনা হবে বৃহস্পতিবার। সল্টলেক বইমেলা প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন বইমেলার। এ দিনই  সৃষ্টি সম্মানে ভূষিত করা হবে বিশিষ্ট কথাসাহিত্যিক বাণী বসুকে।  এছাড়া এই প্রথমবার বইমেলায় দেওয়া হবে সমরেশ মজুমদার স্মৃতি সম্মান। বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের হাতে এই পুরস্কার তুলে দেবেন কথা সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়। এবার বইমেলায় ২৪ জানুয়ারি দিনটি বরিষ্ঠ নাগরিক দিবস হিসেবে পালন করা হবে। বিশেষ সম্মান দেওয়া হবে সাহিত্যিক আবুল বাশারকে।

এবারের বইমেলার থিম কান্ট্রি ‘গ্রেট ব্রিটেন’। যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, ইতালি, রাশিয়া, স্পেন, পেরু, কলম্বিয়া, আর্জেন্টিনা, মেক্সিকো, কিউবা, ডমিনিকান রিপাবলিক, গুয়াতেমালা,  কোস্টারিকা, থাইল্যান্ডসহ  ২০টি দেশ অংশগ্রহণ করছে এবারের বইমেলায়। থাকছে প্রতিবেশী বাংলাদেশও, আর ১২ বছর পর অংশ নিচ্ছে জার্মানি।

জানা গেছে, এবার ছোট বড় প্রকাশনা সংস্থা, লিটল ম্যাগাজিন মিলিয়ে বইমেলায় স্টলের সংখ্যা এক হাজার ছুঁয়েছে। এবারের বইমেলায় ২১ জানুয়ারি শিশু দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেদিন ছোটদের পাণ্ডব গোয়েন্দার প্রথম অভিযান বইটি উপহার দেওয়া হবে

প্রথমবারের মতো বইমেলায় চালু করা হচ্ছে ডিজিটাল ম্যাপ। প্রত্যেকটি গেটে লাগানো থাকবে কিউআর কোড। স্মার্টফোনে সেই কোড স্ক্যান করলেই চলে আসবে ম্যাপ। এবার বইমেলায় ৯টি গেট থাকছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী ও  বেথুন স্কুলের ১৭৫ বছর পূর্তি উপলক্ষে এবং লন্ডনের টাওয়ার ব্রিজের আদলে তৈরি গেট।

বইমেলায় পার্কিং সমস্যা কাটাতে এবারে ছুটির দিনগুলোতে সরকারি অফিসের পার্কিং ব্যবহার করার অনুমতি চাওয়া হয়েছে গিল্ডের তরফে। বিকাশ ভবন, কেএমডিএ ভবনের পার্কিংয়ে গাড়ি রাখতে পারবেন সাধারণ মানুষ।  বইপ্রেমী মানুষের জন্য অতিরিক্ত মেট্রো চালাবে ইস্ট ওয়েস্ট মেট্রো। বইমেলা চলাকালীন ১২০টি মেট্রো চলবে। সেইসঙ্গে বিশেষ বাস পরিষেবাও থাকবে।

গত বছর বইমেলায় ২৬ লাখ মানুষ প্রবেশ করেছিলেন। বই বিক্রি হয়েছিল প্রায় ২৫ কোটি রুপির। এবার গত বছরের রেকর্ড ছাপিয়ে যাবে বলে আশা করছেন কর্মকর্তারা।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে