ডেল্টার চেয়ে চারগুণ বেশি সংক্রামক ওমিক্রন: নতুন গবেষণা

বিদেশ ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২১, ১৭:২৭আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৮:৪০

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ডেল্টার চেয়ে ৪.২ গুণ বেশি সংক্রামক। জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়কে পরামর্শ দেন এমন এক বিজ্ঞানীর গবেষণায় এই তথ্য উঠে এসেছে। এতে ওমিক্রন যে আরও বেশি সংক্রামক বলে আশঙ্কা করা হচ্ছিল তা সঠিক হতে পারে। বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এ খবর জানিয়েছে।

কিয়োটো ইউনিভার্সিটির স্বাস্থ্য ও পরিবেশগত বিজ্ঞানের অধ্যাপক হিরোশি নিশিউরা। তিনি সংক্রামক রোগের গাণিতিক মডেলিংয়ে বিশেষজ্ঞ। দক্ষিণ আফ্রিকার গাউটেং প্রদেশ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত পাওয়া জিনগত তথ্য পর্যালোচনা করেছেন তিনি।

বুধবার হিরোশি জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা প্যানেলের এক বৈঠকে নিজের অনুসন্ধানের তথ্য তুলে ধরেছেন। এতে তিনি বলেছেন, ওমিক্রন ভ্যারিয়েন্ট বেশি সংক্রামক এবং আক্রান্ত ও টিকা নেওয়ার ফলে সৃষ্ট ইমিউনিটিকে ভেদ করতে পারে।

নিশিউরার গবেষণা এখনও পিয়ার-রিভিউ হয়নি এবং কোনও বৈজ্ঞানিক জার্নালেও প্রকাশিত হয়নি। এই গবেষণায় একই পদ্ধতি ব্যবহার করা হয়েছে, যা টোকিও ওলিম্পিকসের আগে ডেল্টার দাপট নিয়ে জুলাই মাসে ইউরোসার্ভেইল্যান্স মেডিক্যাল জার্নালে প্রকাশিত গবেষণায়ও কাজে লাগানো হয়েছিল।

নতুন ভ্যারিয়েন্ট সম্পর্কে বিস্তারিত জানতে বিশ্বের হাজারো গবেষক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক উদ্বেগের বলে তালিকাভুক্ত করা পাঁচটি ভ্যারিয়েন্টের চেয়ে এটি অনেক বেশি ভিন্ন।

প্রথম শনাক্ত হওয়া দেশ দক্ষিণ আফ্রিকায় আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। এখন দেশটিতে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ২০ হাজার। দুই সপ্তাহ আগেও আক্রান্তের সংখ্যা অনেক কম ছিল। সূত্র: এনডিটিভি

/এএ/এমওএফ/
সম্পর্কিত
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
যুক্তরাষ্ট্রের ‘বিকল্প’ হিসেবে চীনকে তুলে ধরছেন শি?
কী, কেন, কীভাবেভারতে শিক্ষা সংস্কারের দাবিতে কেন প্রতিবাদ করছে জেন-আলফা
সর্বশেষ খবর
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’