জাপানে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুন ২০২২, ১৭:১৯আপডেট : ১৯ জুন ২০২২, ১৭:১৯

জাপানে ৫ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার দেশটির পশ্চিম উপকূলীয় অঞ্চল ইশিকাওয়াতে কম্পনটি আঘাত হানে। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

এনএইচকে জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ইশিকাওয়া অঞ্চল। তবে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কোনও ধরনের সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

কর্তৃপক্ষের তরফে অবশ্য সম্ভাব্য ভূমিধসের ব্যাপারে সতর্ক থাকার জন্য লোকজনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এর আগে গত মার্চে জাপানের উত্তর-পূর্ব উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত চার জন নিহত এবং দেড় শতাধিক মানুষ আহত হয়।

উল্লেখ্য, ২০১১ সালের মার্চে জাপানের উত্তরাংশে ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানলে অঞ্চলটি বিধ্বস্ত হয়ে পড়ে। ১১ বছর আগের ওই ভূমিকম্পে প্রাণহানির পাশাপাশি পারমাণবিক কেন্দ্র থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে।

/এমপি/
সম্পর্কিত
চালু হলো বিশ্বের প্রথম উড়ন্ত সরীসৃপের জাদুঘর
ভারী বৃষ্টিতে চীনের হাইনানে বন্ধ স্কুল ও পর্যটন কেন্দ্র
কমিউনিস্ট পার্টির শাসনের জন্য হুমকি এআই, চীনা গোয়েন্দাপ্রধানের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
দুই দিনেই কেন স্কুল বদলাচ্ছে হ্যারি-মেগানের সন্তানরা?
দুই দিনেই কেন স্কুল বদলাচ্ছে হ্যারি-মেগানের সন্তানরা?
ডাকসু সংগ্রহশালায় অননুমোদিত রদবদল ও ইতিহাস বিকৃতি: শিক্ষক নেটওয়ার্কের ক্ষোভ
ডাকসু সংগ্রহশালায় অননুমোদিত রদবদল ও ইতিহাস বিকৃতি: শিক্ষক নেটওয়ার্কের ক্ষোভ
ভুয়া খবরের ভিড়ে সত্য খোঁজার পেশা, ফ্যাক্ট-চেকিংয়ে বাড়ছে ক্যারিয়ারের সুযোগ
ভুয়া খবরের ভিড়ে সত্য খোঁজার পেশা, ফ্যাক্ট-চেকিংয়ে বাড়ছে ক্যারিয়ারের সুযোগ
স্মার্টফোন পরিষ্কারে এসব উপকরণ কখনোই ব্যবহার করবেন না
স্মার্টফোন পরিষ্কারে এসব উপকরণ কখনোই ব্যবহার করবেন না
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান