সৌদিকে বিপুল অঙ্কের সামরিক সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২১, ২০:৩৭আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৮

সৌদি আরবকে ৫০ কোটি মার্কিন ডলারের সামরিক সরঞ্জাম সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। এখন পর্যালোচনার জন্য কংগ্রেসে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) পেন্টাগন জানিয়েছে, সৌদি আরবের হেলিকপ্টারগুলো রক্ষণাবেক্ষণের জন্য মূলত এই চুক্তির আওতায় সামরিক সরঞ্জাম সরবরাহ করা হবে। এরমধ্যে সিএই-৪৭ডি চিনুক হেলিকপ্টারের সরঞ্জামাদিও রয়েছে।

এর আগে, ইয়েমেন যুদ্ধে সৌদির ভূমিকা প্রশ্নবিদ্ধ হওয়ায় রিয়াদের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে দেয় ওয়াশিংটন। এরমধ্যেই আবারও সৌদিকে সামরিক সরঞ্জাম সহায়তা দিতে যাচ্ছে বাইডেন প্রশাসন।

শুধু যুক্তরাষ্ট্র নয়, ইউরোপের জার্মানিসহ কয়েকটি দেশ সৌদির কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে দেয়। ইয়েমেন যুদ্ধে সাধারণ মানুষের ওপর নির্বিচারে বোমা হামলার ঘটনায় এমন পদক্ষেপ নেওয়া হয়।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি