পুরুষ অভিভাবক ছাড়াই ওমরাহ পালনের সুযোগ পাবেন নারীরা

বিদেশ ডেস্ক
২৭ মার্চ ২০২২, ১৫:৪৭আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৫:৪৭

পুরুষ অভিভাবক বা ‘মাহরাম’ ছাড়াই পবিত্র ওমরাহ পালনের সুযোগ পাবেন নারীরা। ১৮ থেকে ৬৫ বছর বয়সের নারীদের এ সুযোগ দেবে সৌদি কর্তৃপক্ষ। তবে এক্ষেত্রে আগ্রহী নারীদের একটি দলের অংশ হিসেবে ওমরাহ পালনের জন্য যেতে হবে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আমিরাতি সংবাদমাধ্যম গালফ নিউজ।

কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ওমরাহ হজের উদ্দেশে যাত্রার জন্য আবেদনকারী নারীদের করোনা ভ্যাকসিনের অন্তত একটি ডোজ নেওয়া থাকতে হবে।

আবেদনকারীদের অন্য কোনও ধরনের অসুস্থতাও থাকা যাবে না বলে জানিয়েছে সৌদি সরকারের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গত পাঁচ বছরে হজ করেননি, সৌদি আরবে এমন বাসিন্দা ও নাগরিকরা এ বছর হজের জন্য নিবন্ধন করতে পারবেন।

দায়িত্ব নেওয়ার পর থেকেই সৌদি আরবে নানা সংস্কারের উদ্যোগ নিয়েছেন ‘এমবিএস’ নামে পরিচিত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এর অংশ হিসেবে নারীদের প্রথমবারের মতো গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়। অনুমতি মেলে পুরুষ অভিভাবক ছাড়াই বিদেশে যাওয়ার। এবার পুরুষ অভিভাবক ছাড়াই ওমরাহ পালনের সুযোগ পেলেন নারীরা।

/এমপি/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম