বাহরাইনের মন্ত্রিসভায় রদবদলের নির্দেশ বাদশাহের

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুন ২০২২, ০৯:৫৩আপডেট : ১৪ জুন ২০২২, ০৯:৫৩

বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল-খলিফা মন্ত্রিসভায় রদবদলের নির্দেশ দিয়েছেন। এই রদবদলের মধ্যে নতুন একজন তেলমন্ত্রী নিয়োগও অন্তর্ভুক্ত থাকবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

বাহরাইনের জলবায়ু বিষয়ক দূত মোহাম্মদ বিন মুবারক বিন দানিয়াহকে দেশটির তেল ও পরিবেশমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি তেলমন্ত্রী শেখ মোহাম্মদ বিন খলিফা বিন আহমেদ আল খলিফার স্থলাভিষিক্ত হবেন।

রদবদলের আওতায় শেখ খালিদ বিন আবদুল্লাহ আল খলিফাকে উপপ্রধানমন্ত্রী এবং অবকাঠামোমন্ত্রী জায়েদ বিন রশিদ আল জায়ানিকে শিল্প ও বাণিজ্যমন্ত্রী এবং ফাতিমা বিনতে জাফর আল সাইরাফিকে পর্যটনমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

যুবরাজ ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খলিফা বলেছেন এই রদবদল ‘পাবলিক সেক্টরের অগ্রগতি অব্যাহত রাখার জন্য নতুন ধারণা এবং একটি নতুন গতি আনবে’। সোমবার তাকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বিএনএ এই খবর জানিয়েছে।

বাহরাইন সরকারের এক মুখপাত্র বলেন, ‘দেশের ইতিহাসে সবচেয়ে বড় রদবদলের ফলে ২২ মন্ত্রীর মধ্যে ১৭ জনের পরিবর্তন হয়েছে, চারজন নারীসহ মন্ত্রীদের একটি বড় অংশ হিসেবে তরুণদের যুক্ত করা হয়েছে’।

তেল উৎপাদনকারী ছোট দেশ বাহরাইন ওপেকভুক্ত নয়। ওই অঞ্চলের সবচেয়ে ঋণী দেশগুলির মধ্যে একটি বাহরাইন। এর বন্ডগুলোকে "জাঙ্ক" রেট দেওয়া হয়েছে। উপসাগরীয় মিত্ররা ১০১৮ সালে ১০ বিলিয়ন ডলারের সাহায্য প্যাকেজ দিয়ে দেশটিকে ঋণ সংকট এড়াতে সহায়তা করে। রেটিং এজেন্সি ফিচ এবং মুডিস বলেছে বাহরাইনের সম্ভবত উপসাগরীয় প্রতিবেশীদের কাছ থেকে আরও অর্থায়নের প্রয়োজন হবে।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের