সৌদি যুবরাজের সঙ্গে চীনা প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২২, ১৮:৪৫আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১৯:০৩

সৌদি আরব সফররত চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বৃহস্পতিবার প্রভাবশালী সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন। চীনা প্রেসিডেন্টের এই সফরে আরব দেশগুলোর সঙ্গে চীনের কয়েকশ’ কোটি ডলারের একাধিক চুক্তি হতে পারে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে এই খবর।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, বৃহস্পতিবার প্রায় ৩০ বিলিয়ন ডলার মূল্যের বিভিন্ন চুক্তি স্বাক্ষর হবে। এমন সময় এসব চুক্তি হতে যাচ্ছে যখন চীন করোনাভাইরাস মহামারির স্থবিরতা থেকে নিজের অর্থনীতিকে পুনরুদ্ধার করতে চাইছে, আর মার্কিন মিত্র সৌদি আরব চাইছে নিজের অর্থনৈতিক ও রাজনৈতিক মিত্রতার ক্ষেত্রে ভিন্নতা আনতে।

বুধবার সৌদি আরব পৌঁছেছেন চীনা প্রেসিডেন্ট। তাকে করমর্দন করে ইয়ামামাহ প্রাসাদে স্বাগত জানান ৩৭ বছর বয়সী সৌদি যুবরাজ। দুই নেতা প্রাসাদে পাশাপাশি হেঁটে হেঁটে কথা বলেন। এটি সৌদি বাদশাহর সরকারি বাসভবন।

বিভিন্ন আরব দেশের নেতারাও সৌদি আরব পৌঁছাতে শুরু করেছেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির নেতার সঙ্গে একটি সম্মেলনে যোগ দেবেন তারা। শুক্রবার সৌদি আরব ছাড়ার আগে গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)-এর ছয়টি সদস্য রাষ্ট্রের সঙ্গে কথা বলবেন চীনা প্রেসিডেন্ট।  

বিশ্লেষকরা বলছেন, আরব উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা নির্ভরশীলতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এখনও অংশীদার। কিন্তু এরপরও সৌদি আরব এমন একটি পররাষ্ট্রনীতির দিকে হাঁটছে যাতে করে জাতীয় অর্থনীতিতে ভিন্নতা আনা যায়। এমন সময় এই পথে হাঁটছে সৌদি আরব যখন বিশ্ব তেলজাত পণ্য থেকে দূরে সরতে চাইছে।

এছাড়া চীনা প্রেসিডেন্ট এমন সময় সৌদি আরব সফর করছেন, যখন মার্কিন-সৌদি সম্পর্ক খুব নাজুক, বিশ্বের জ্বালানি বাজারে অনিশ্চয়তা এবং রুশ তেলের মূল্য বেঁধে দিয়েছে পশ্চিমারা। আর মধ্যপ্রাচ্যে চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে ওয়াশিংটনের উদ্বেগের বিষয় তো রয়েছেই। 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান