টিকিট কাটতে বলায় সন্তানকে বিমানবন্দরে রেখেই চলে যান দম্পতি!

আন্তর্জাতিক ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:১২আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১২

বিমানবন্দরে সন্তানের জন্য টিকিট কাটতে হবে। কিন্তু বাড়তি খরচ করতে একদমই রাজি নন এক দম্পতি। সন্তানকে বিমানবন্দরের চেক-ইন ডেস্কেই রেখে হাঁটা দেন বিমানের উদ্দেশে! এমন ঘটনা দেখে বিশ্বাস করতে পারছিলেন না বিমানবন্দরের কর্মীরা। ইসরায়েলের বেন গুরিওন বিমানবন্দরে এমন অদ্ভুত ঘটনা ঘটালেন বেলজিয়াম পাসপোর্টধারী দম্পতি।

সন্তানসহ তেল আবিবের গুরিওন বিমানবন্দরে আসেন ওই দম্পতি। রায়ানএয়ার বিমানে চেপে ব্রাসেলসে যাবেন তারা। টার্মিনালে পৌঁছাতে কিছুটা দেরিও করে ফেলেন।

টার্মিনালে পৌঁছালে বিমান কর্তৃপক্ষ তাদের জানান সন্তানের জন্যও টিকিট লাগবে। এতেই ঘটে বিপত্তি। টিকিটের জন্য অতিরিক্ত অর্থ খরচ করতে রাজি নন ওই দম্পতি। টিকিট না কিনেই বিমান ছাড়ার কয়েক মিনিট আগে সন্তানকে রেখে হাঁটা ধরেন চেক ইন’এর দিকে।

ইসরায়েলের বার্তাসংস্থা ‘টাইমস অব ইসরায়েল’ এ জানা গেছে, নিরাপত্তা চেক ইন’এ প্রবেশের পরপরই বিমানবন্দরের কর্মীরা এই দম্পতিকে বাধা দেয়। তাদের সন্তানকেও হাতে তুলে দেয়। পরবর্তীতে পুলিশ তাদের শাস্তি দিয়েছে বলে জানা গেছে। রায়ানএয়ার কাউন্টারের ম্যানেজার জানান, এই ঘটনায় উপস্থিত সবাই অবাক হয়েছেন।

২০১৯ সালে সৌদি আরবে এমনই এক ঘটনা ঘটেছিল। এক নারী নিজের ছোট্ট সন্তানকে ভুল করে বিমানবন্দরে রেখেই বিমানে উঠে পড়েন। পরে দ্রুত বিমানটিকে ফিরিয়ে নিয়ে যেতে তৎপর হন তিনি। সূত্র: টাইমসনাও

/এটি/এলকে/
সম্পর্কিত
কানাডার দুধ-মদ-মোটরসাইকেলে মার্কিন নিষেধাজ্ঞা
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
ইসরায়েলি বসতি সম্পূর্ণ অবৈধ, ঐকমত্যে ইউরোপীয় ইউনিয়ন
সর্বশেষ খবর
কানাডার দুধ-মদ-মোটরসাইকেলে মার্কিন নিষেধাজ্ঞা
কানাডার দুধ-মদ-মোটরসাইকেলে মার্কিন নিষেধাজ্ঞা
ময়মনসিংহে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
ময়মনসিংহে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার