আল আকসায় ফিলিস্তিনিদের ওপর চড়াও ইসরায়েলি পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক
০৬ এপ্রিল ২০২৩, ০৯:৫৩আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ০৯:৫৯

জেরুজালেমের আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের সঙ্গে দ্বিতীয়বারের মতো সংঘর্ষে জড়িয়েছে ইসরায়েলি পুলিশ। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মসজিদ প্রাঙ্গণে পুলিশের অভিযানে সাড়ে তিনশ'র বেশি মানুষ গ্রেফতার হয়েছে। আল আকসায় উত্তেজনা কমাতে মার্কিন আবেদন পাশ কাটিয়ে বুধবার সংঘর্ষে জড়ায় বিবদমানরা।

মুসলিমদের পবিত্র রমজান মাস এবং ইহুদি নিস্তারপর্বের ছুটির প্রাক্কালে গাজায় আন্তঃসীমান্ত গুলি বিনিময়ের সূত্রপাত হয়। এতেই পরিস্থিতি সহিংস হয়ে ওঠে।

প্রথম দফায় পরিস্থিতি কিছুটা শান্ত হলেও বুধবার গভীর রাতে ইসরায়েলি পুলিশ ফের মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়ে। মসজিদ পরিচালনাকারী ইসলামিক সংস্থা ওয়াকফের কর্মীরা জানিয়েছেন, ইসরায়েলি পুলিশ স্টান গ্রেনেড এবং রাবার বুলেট ব্যবহার করে মুসল্লীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ সময় মুসল্লিরা হাতের কাছে যা পেয়েছে তা-ই পুলিশকে লক্ষ্য করে ছুড়ে মারে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট বলছে, এ ঘটনায় ৬ জন আহত হয়েছেন।

এক বিবৃতিতে ইসরায়েলি পুলিশ জানায়, কয়েক ডজন যুবক মসজিদে পাথর এবং আতশবাজি নিয়ে আসে। তারা ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেছিল। ওয়াকফ অবশ্য বলছে, নামাজ শেষ হওয়ার আগেই পুলিশ মসজিদে প্রবেশ করে।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ বলেন, ‘আল-আকসা মসজিদে ইসরায়েলের হামলা, মুসল্লিদের ওপর হামলা মার্কিন প্রচেষ্টার জন্য একটি চপেটাঘাত।’

রমজান ঘিরে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করেছিল।

এ ঘটনার ২৪ ঘণ্টা আগে প্রথম দফায় পুলিশ মসজিদে অভিযান চালায়। তারা দাবি করেছিল, মুখোশধারী কয়েকজন মসজিদে ভেতরে অবস্থান করছে। সংলাপের মাধ্যমে তাদের বের করতে ব্যর্থ হওয়ার পর তারা মসজিদে ঢোকে।

আল আকসায় ফিলিস্তিনিদের ওপর চড়াও ইসরায়েলি পুলিশ

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, এ সময় রাবার বুলেট এবং মারধরে ১২ ফিলিস্তিনি আহত হয়েছিলেন। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, তাদেরও দুই কর্মকর্তা আহত হয়েছেন।

মসজিদে সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি। ইসরায়েলি ও ফিলিস্তিনিদের উত্তেজনা কমানো অপরিহার্য বলে মন্তব্য করেছেন তিনি। সূত্র: রয়টার্স 

/এসপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
লোহিত সাগরে হুথিদের হুমকিতে বাড়লো ভারতের জ্বালানি শঙ্কা
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে কী আছে, কেন ট্রাম্পের নিশানায় এই পাহাড়
সর্বশেষ খবর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নগদের ক্যারিয়ার ফেস্ট, চাকরি পেলেন ৫ শিক্ষার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নগদের ক্যারিয়ার ফেস্ট, চাকরি পেলেন ৫ শিক্ষার্থী
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের