বুধবার ইসরায়েল যাচ্ছেন বাইডেন, জানালেন ব্লিঙ্কেন

আন্তর্জাতিক ডেস্ক
১৭ অক্টোবর ২০২৩, ০৯:১৭আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১৩:২৭

অবরুদ্ধ গাজায় ধারাবাহিক বোমা বর্ষণের মধ্যেই বুধবার ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থন এবং গাজার সশস্ত্র স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করবেন তিনি। মঙ্গলবার (১৬ অক্টোবর) ইসরায়েল সফরের সময় এই ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে মঙ্গলবার ৭ ঘণ্টারও বেশি সময় বৈঠক শেষে ব্লিঙ্কেন এই সফরের ঘোষণা দিয়েছেন। ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের মধ্যে স্বল্প সময়ের মধ্যে ছয়টি আরব দেশ সফর শেষে ইসরায়েলে ফিরেন তিনি। গাজায় আকাশ, সমুদ্র ও স্থল পথে ইসরায়েলের সম্ভাব্য ত্রিমুখী অভিযানে পুরো মধ্যপ্রাচ্যে চরম অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করে আসছে আরব দেশগুলো। এই পরিস্থিতিতে করণীয় নিয়ে আরব দেশগুলোর নেতাদের সঙ্গে আলোচনা করেন তিনি।

আলোচনার বিস্তারিত সংবাদমাধ্যমের সামনে এখনও তুলে ধরেননি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। 

বাইডেনের সফর প্রসঙ্গে ব্লিঙ্কেন আরও বলেছেন, গাজায় ইসরায়েলের স্থল অভিযানে ক্ষয়ক্ষতি ও হতাহত কীভাবে সর্বোচ্চ কমিয়ে আনা যায় এ বিষয়ে নেতানিয়াহুর প্রশাসনের পরিকল্পনা শুনবেন তিনি। পাশাপাশি হামাসকে বাদ দিয়ে বেসামরিক ফিলিস্তিনিদের কাছে কীভাবে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া যায়, এ নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন বাইডেন।

সূত্র: সিএনএন

/এলকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী