গাজায় ২০ ট্রাক ত্রাণ পৌঁছাতে পারে শুক্রবার: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
১৯ অক্টোবর ২০২৩, ১৫:৪৫আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ১৮:৪১

মিসরের সিনাই উপদ্বীপ থেকে মানবিক সহায়তা বহনকারী প্রায় ২০টি ট্রাক গাজায়  প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার এই সহায়তা পৌঁছতে পারে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরায়েল সফরের পর এই তথ্য জানিয়েছে হোয়াইট হাউজ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

বাইডেন সাংবাদিকদের বলেন, আমি মিসরের প্রেসিডেন্টের আবদেল ফাতাহ আল-সিসির সঙ্গে কথা বলেছি। রাফাহ স্থল বন্দর পুনরায় চালু করতে রাজি হয়েছেন তিনি।

বাইডেন আরও বলেন, ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করতে হবে। তবে শুক্রবার নাগাদ ওই ত্রাণ পৌঁছানো শুরু হতে পারে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনার পর বাইডেন বলেছেন, রাফাহ স্থল বন্দর দিয়ে প্রয়োজনীয় খাদ্য, পানি ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের জন্য অনুমতি দিয়েছে ইসরায়েল। তবে শর্ত হলো, এই মানবিক সহায়তা হামাস ব্যবহার করতে পারবে না।

বাইডেন বলেন, হামাস যদি এই সহায়তা সরিয়ে নেয় বা চুরি করে, তবে তারা প্রমাণ করবে যে, ফিলিস্তিনি জনগণের কল্যাণের জন্য তাদের কোনও মাথাব্যথা নেই। হামাস এমন কিছু করলে আন্তর্জাতিক সম্প্রদায় সহাযোগিতা সরবরাহ বন্ধ করবে।

তিনি আরও বলেন, ত্রাণের এই চালানই শেষ নয়। আরও ১৫০ ট্রাক অপেক্ষা করছে। হামাস ঝামেলা করলে এগুলো যাবে না।

/এসএইচএম/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের