ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২০ অক্টোবর ২০২৩, ১৪:৩৫আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ১৫:৫০

ইরাকে দুইটি মার্কিন সেনা ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা করা হয়েছে। বৃহস্পতিবার এই হামলা করা হয়েছে। সূত্র ও কর্মকর্তারা বলছেন, ইরাকি জঙ্গিরা এই হামলা করেছে। ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে আমেরিকা তেল আবিবের পক্ষ নেওয়ায় ধারাবাহিকভাবে হামলা করছে। শুক্রবার (২০ অক্টোবর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে

দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, আইন আল আসাদ বিমান ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা করা হয়েছে। তাছাড়া এই ঘাঁটির ভেতরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরাকের পশ্চিমাঞ্চলের এই ঘাঁটিতে আমেরিকানসহ বহুজাতিক বাহিনী রয়েছে।

ইরাকি বাহিনী বলেছে, ঘাঁটির চারপাশে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। সূত্র জানিয়েছে, এই হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

ইরাকি পুলিশ বৃহস্পতিবার বলেছে, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের নিকট আরও একটি সেনা ঘাঁটিতে হামলা করা হয়েছে। এখানেও মার্কিন বাহিনী রয়েছে।

নাম না বলার শর্তে একজন মার্কিন সেনা কর্মকর্তা বলেন, বিমানবন্দরে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে দুটি রকেট নিক্ষেপ করা হয়েছে। তিনি আরও বলেন, একটি রকেটকে প্রতিহত করা হয়েছে। কিন্তু অন্যটি গিয়ে একটি খোলা জায়গায় আঘাত হেনেছে। এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

সূত্র জানিয়েছে, ইরাকের মার্কিন সেনা ঘাঁটিতে গত ২৪ ঘণ্টায় চার বার হামলা করা হয়েছে।

/এসএইচএম/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি