ব্রিটেনের নাগরিকত্ব হারালেন ‘আইএস বধূ’ শামীমা

আন্তর্জাতিক ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০০আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:১৮

ব্রিটেনের নাগরিকত্ব হারালেন ‘আইএস বধূ’ শামীমা বেগম। নাগরিকত্ব ফিরে পাওয়ার আপিল খারিজ করেছেন যুক্তরাজ্যের একটি আদালত। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) আদালতের রায় অনুযায়ী, তিনি আর ব্রিটেনের নাগরিক নন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

শামীমার ব্রিটিশ নাগরিকত্ব হারানোর বিষয়ে প্রধান বিচারপতি বলেন, শামীমা বেগমের মামলায় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। কিন্তু তার এই অবস্থার জন্য তিনি নিজেই দায়ী। তার নাগরিকত্ব কেড়ে নেওয়া বেআইনি ছিল না। তাই আপিল খারিজ করা হয়েছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, ২০১৫ সালে মাত্র ১৫ বছর বয়সে স্কুলের দুই বন্ধুর সঙ্গে সিরিয়ায় যান বাংলাদেশ বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক শামীমা। সেখানে গিয়ে আইএসের এক যোদ্ধাকে বিয়ে করেন তিনি। তখন জাতীয় নিরাপত্তার অজুহাতে তার নাগরিকত্ব কেড়ে নেন তৎকালীন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ।

নাগরিকত্ব কেড়ে নেওয়ার পর গত বছর যুক্তরাজ্যের স্পেশাল ইমিগ্রেশন আপিল কমিশনে (এসআইএসি) ওই সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেন শামীমা। কিন্তু সেখানে হেরে যান তিনি।

নাগরিকত্ব কেড়ে নেওয়ার কারণ উল্লেখ করে কমিশন বলেছে, শামীমাকে জঙ্গি সংগঠনটিতে নিয়োগ দিয়েছিল। তাই তিনি সিরিয়ায় যান। তারপর তাকে যৌন নির্যাতনের জন্য দেশটিতে রেখে দেওয়া হয়। তাই স্বরাষ্ট্রমন্ত্রী জাভিদ তার নাগরিকত্ব কেড়ে নিয়েছেন।

/এসএইচএম/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম