ইরানের সামরিক স্থাপনায় পৃথক জঙ্গি হামলা, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
০৪ এপ্রিল ২০২৪, ১২:৪৫আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ১২:৪৫

ইরানের সামরিক স্থাপনায় পৃথক জঙ্গি হামলার ঘটনায় ৫ নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১০ জন। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে এই ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।  

প্রতিবেদনে বলা হয়েছে, সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের রাস্ক এবং চাবাহারে অবস্থিত ইরানের বিপ্লবী গার্ডের সদর দফতরকে লক্ষ্য করে জঙ্গি গোষ্ঠী জইশ আল-আদল এই হামলা চালিয়েছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলির সময় অন্তত ৮ জঙ্গি নিহত হয়েছে।

একটি চরমপন্থি সুন্নি মুসলিম জঙ্গি গোষ্ঠী জইশ আল-আদল। এটি দক্ষিণ-পূর্ব ইরান এবং পশ্চিম পাকিস্তানি প্রদেশ বেলুচিস্তানে কাজ করে।

/এএকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের