হামাস নেতা হত্যায় শান্তি আলোচনা ক্ষতিগ্রস্ত হতে পারে: কাতার ও মিসর

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জুলাই ২০২৪, ২১:২৯আপডেট : ৩১ জুলাই ২০২৪, ২১:২৯

হামাস নেতা ইসমাইল হানিয়েহর হত্যাকাণ্ড গাজার শান্তি আলোচনা ক্ষতিগ্রস্ত করতে পারে। বুধবার (৩১ জুলাই) শান্তি আলোচনার মধ্যস্থতাকারী কাতার ও মিসর এই মন্তব্য করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি এক টুইটে বলেছেন, রাজনৈতিক হত্যাকাণ্ড এবং গাজায় বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার মতো ঘটনা চলতে থাকলে, একপক্ষ যদি অন্যপক্ষের মধ্যস্থতাকারীকে হত্যা করে তবে মধ্যস্থতা কীভাবে সফল হবে? এই প্রশ্ন আমাদের।

শেখ মোহাম্মদ বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজন গুরুতর অংশীদার ও মানব জীবনের প্রতি মনোভাব।

এরপর শেখ মোহাম্মদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে ফোনে আলোচনা করেছেন এবং শান্তি আলোচনা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন।

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলেছে, গত দুই দিনে ইসরায়েলের বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধির নীতির কারণে গাজার যুদ্ধের অবসান ঘটানোর প্রচেষ্টায় বাধা সৃষ্টি হয়েছে।

বিবৃতিতে বলা হয়, এই আঞ্চলিক উত্তেজনা এবং গাজায় শান্তি আলোচনা অগ্রগতি না হওয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং ইসরায়েলের রাজনৈতিক সদিচ্ছার অভাব তুলে ধরছে।

কাতার, মিসর এবং যুক্তরাষ্ট্র বারবার ইসরায়েল ও হামাসের মধ্যে শান্তি স্থাপনের চেষ্টা করছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বুধবার তার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে আলোচনা করেছেন।

ইসরায়েলি সরকারের মুখপাত্র ডেভিড মেনসার জানান, ইসরায়েল আলোচনা সফল করার প্রতি প্রতিশ্রুতিশীল।

কাতার তেহরানে হানিয়েহর হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছে, যে এটি একটি বিপজ্জনক উত্তেজনা।

/এএ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের