ইরানে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৬আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৪

ইরানে চলমান ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট করা আট মিনিটের এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানে ‘ভয়াবহ সামরিক অভিযান’ শুরু করেছে। ভিডিওতে তিনি উল্লেখ করেন, ওয়াশিংটন বারবার তেহরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করেছিল। 

তিনি বলেন, “আমরা বারবার একটি চুক্তির চেষ্টা করেছি। আমরা আপ্রাণ চেষ্টা করেছি।”

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমরা তাদের সব ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে যাচ্ছি এবং তাদের ক্ষেপণাস্ত্র শিল্পকে মাটির সঙ্গে মিশিয়ে দেব। এটি পুরোপুরি... নিশ্চিহ্ন করে দেওয়া হবে।”

এর আগে তেহরানসহ ইরানের পাঁচটি বড় শহরে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া যায়। ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলার দায় স্বীকার করে জানিয়েছে, তারা দেশটিতে লক্ষ্যবস্তু লক্ষ্য করে অভিযান শুরু করেছে। ট্রাম্প নিশ্চিত এই হামলায় যুক্তরাষ্ট্রও অংশগ্রহণ করছে।

সূত্র: বিবিসি

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম